সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৩ জানুয়ারি ২০২৪, ০৬:৩৫ এএম

মোট পঠিত: ৩১৬

লজ্জার বিশ্বরেকর্ড ভারতের

Babul K.
লজ্জার বিশ্বরেকর্ড ভারতের
খেলা

কেপটাউনে ভারতের শুরুটা হয়েছিল দুর্দান্ত। মোহাম্মদ সিরাজের ৬ উইকেটে মাত্র ৫৫ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।ব্যাটিংয়েও সফরকারীরা লড়াই করে যাচ্ছিল বেশ। তবে ৪ উইকেট হারিয়ে রান যখন ১৫৩, তখনই পড়ে বিপর্যয়ে। বাকি ৬টি উইকেট তারা হারা শূন্য রানেই। যা আগে কখনও ঘটেনি ক্রিকেট ইতিহাসে।

১১ বলের মধ্যেই ৬টি উইকেট হারায় ভারত। একটি রানও করতে পারেনি তারা কেউই। উইকেটের এই মিছিলে ছিলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুলও। যদিও এর আগে ব্যাট করে দলটির হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন কোহলি। তবে তাকে দিয়েই শুরু হয় এই উইকেটের মিছিল।

দুই ম্যাচ টেস্টের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকা বড় জয়ে এগিয়ে আছে অবশ্য। কিন্তু দ্বিতীয় টেস্টের শুরুটা হয়েছে তাদের বিপর্যয়ে। ৫৫ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ভারতের হয়ে দারুণ বোলিং করেন সিরাজ। ১৫ রান খরচায় নেন ৬ উইকেট। দুটি করে ‍উইকেট পান জসপ্রিত বুমরাহ ও মুকেশ কুমার।

অল্প রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন ভারতীয় ওপেনার ইয়াসাবি জায়সওয়াল। অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে আসে ৩৯ রান। শুভমান গিল যোগ করেন ৩৬ রান। আর কোহলির ব্যাট থেকে আসে ব্যক্তিগত সর্বোচ্চ ৪৬ রান। ৮ রান যোগ করেন লোকেশ রাহুল।  দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি করে উইকেট নেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও নান্দ্রে বার্গার।  


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo