সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৪ জানুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম

মোট পঠিত: ১৩৭

পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের

Babul K.
পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের
জাতীয়

চৌদ্দগ্রামে এক চাঞ্চল্যকর রাজনৈতিক মেরুকরণের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ উপজেলার কালিকাপুর ইউনিয়নে নির্বাচনী ক্যাম্পেইন শুরুর প্রাক্কালে তার পাশে দেখা গেছে গত জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা ও বাসে পেট্রোলবোমা মেরে ৮ জন হত্যার মামলার অন্যতম আসামি আওয়ামী লীগ নেতা সালাহউদ্দিন আহমেদ মজুমদারকে।

উল্লেখ্য যে, সালাহউদ্দিন আহমেদ মজুমদারের বিরুদ্ধে গত জুলাই গণঅভ্যুত্থানে চৌদ্দগ্রাম থানার সামনে পুলিশ ও দলীয় ক্যাডারদের সঙ্গে নিয়ে ছাত্র-জনতার ওপর হত্যাযজ্ঞে সরাসরি নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। ওই ঘটনায় ৫ আগস্ট থানার সামনে শহীদ হন জামসেদুর রহমান।

এ ছাড়া ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামের নোয়াবাজারে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলায় ৮ যাত্রী নিহত হন। এই মামলায় সালাহউদ্দিন আহমেদ ১১নং এবং তার ছেলে নেয়ামত উল্লাহ মজুমদার ৭৯নং আসামি।

গত বছরের ১৬ ফেব্রুয়ারি কুমিল্লা শহরের একটি গোপন আস্তানা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে এবং তার ছেলে যুবলীগ নেতা নেয়ামত উল্লাহকে গ্রেপ্তার করেছিল। তবে অজ্ঞাত কারণে স্বল্প সময়ের ব্যবধানে তারা জামিনে বেরিয়ে আসেন।স্থানীয়দের অভিযোগ, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পাটোয়ারীকে ‘কথিত বন্দুকযুদ্ধে’ হত্যার পেছনেও এই আওয়ামী লীগ নেতার সম্পৃক্ততা ছিল।

ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর সালাহউদ্দিন আহমেদ মজুমদার দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও বর্তমানে জামায়াত নেতার ছায়ায় প্রকাশ্যে আসায় জনমনে নানা প্রশ্ন উঠছে। অনেকেই একে ‘ভোটের রাজনীতির নীতিহীন কৌশল’ হিসেবে দেখছেন। সাধারণ মানুষের মতে, যেখানে জুলাই বিপ্লবের শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি, সেখানে সেই অপরাধে অভিযুক্তদের ‘অভিভাবক’ হিসেবে গ্রহণ করা শহীদদের প্রতি অবমাননা।

পেশিশক্তির দাপট ধরে রাখতে এবং ভোট ব্যাংক ভারী করতে সাবেক আওয়ামী লীগ নেতাদের সাথে জামায়াতের এই নতুন ‘মৈত্রী’ নির্বাচনের মাঠে নতুন কোনো সংকটের জন্ম দেয় কি না, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo