সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৩ জানুয়ারি ২০২৪, ১২:৪৫ এএম

মোট পঠিত: ২৯০

গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের

Babul K.
গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের
জাতীয়

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস এক বিবৃতিতে বাংলাদেশের নাগরিকদের প্রতি অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। ইউনূস সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই বিবৃতি প্রকাশ করা হয়েছে।

‘শ্রম আদালতের রায় নিয়ে প্রফেসর ইউনূসের বক্তব্য’ শিরোনামে গত সোমবার বিবৃতিটি প্রকাশ করা হয়। এতে তাঁর বিরুদ্ধে শ্রম আদালতের রায়কে ‘সব আইনি নজির ও যুক্তির পরিপন্থী’ বলেছেন তিনি।

বিবৃতিতে মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমার আইনজীবীরা আদালতে দৃঢ়ভাবে যুক্তি দেখিয়েছেন, আমার বিরুদ্ধে এই রায় সব আইনি নজির ও যুক্তির পরিপন্থী।’

৮৩ বছর বয়সী মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। এই ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে লাখ লাখ মানুষের দারিদ্র্য মুক্তিতে ভূমিকা রাখার জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত তিনি।

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যানের পদে থেকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের একটি মামলায় গত সোমবার তাঁকে ছয় মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেন ঢাকার একটি আদালত। গ্রামীণ টেলিকমের তিন কর্মকর্তাকেও একই সাজা দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর ড. ইউনূস বলেছিলেন, তিনি যে দোষ করেননি, সেই দোষে তাঁকে শাস্তি দেওয়া হয়েছে।

বিবৃতিতে দেশের মানুষের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘আমি আমার সাধ্যমতো বাংলাদেশের জনগণের সেবা করে যাব ও সামাজিক ব্যবসার আন্দোলনে কাজ করে যাব।’ দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে ড. ইউনূস বলেন, ‘আমি বাংলাদেশের প্রত্যেক নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানাই।’


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo