সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০২ মার্চ ২০২৬, ০৭:৩৩ পিএম

মোট পঠিত: ৪৮

বৈশ্বিক রাজনীতিতে নৈতিকতার ভয়াবহ অভাব দেখা যাচ্ছে: স্থানীয় সরকার মন্ত্রী

Babul K.
বৈশ্বিক রাজনীতিতে নৈতিকতার ভয়াবহ অভাব দেখা যাচ্ছে: স্থানীয় সরকার মন্ত্রী
জাতীয়

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিনা কারণে একটি স্বাধীন দেশে হামলা, রাষ্ট্রপ্রধানকে হত্যা করা, একটি স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে তুলে নিয়ে জেলে পুড়ে দেওয়ার মতো ঘটনা ভয়াবহ বার্তা দেয়। বৈশ্বিক রাজনীতিতে নৈতিকতার ভয়াবহ অভাব দেখা যাচ্ছে।’

সোমবার (২ মার্চ) বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সহধর্মিণী অধ্যাপক ড. শাহিদা রফিকের প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিস্ট সরকার গেল ১৭ বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বিশেষ করে শিক্ষাব্যবস্থার ভঙ্গুর অবস্থা। এসব সংকট কাটিয়ে এখন মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠাই নতুন সরকারের চ্যালেঞ্জ।’

এ সময় তিনি আরও বলেন, ‘বেগম রোকেয়ার মতো মানুষকেও কোনো কোনো মহল অবজ্ঞা করে, যা দৈন্যতা। মরহুমার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি নারীর অধিকার রক্ষায় সোচ্চার হতে হবে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo