সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৭ নভেম্বর ২০২৩, ০১:২৪ এএম

মোট পঠিত: ৩২৬

একতরফা নির্বাচনে সকল শক্তি নিয়োগ করেছে আওয়ামী সরকার: রিজভী

Babul K.
একতরফা নির্বাচনে সকল শক্তি নিয়োগ করেছে আওয়ামী সরকার: রিজভী
রাজনীতি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আবারও একতরফা নির্বাচনের জন্য সকল শক্তি নিয়োগ করেছে আওয়ামী সরকার। আজ্ঞাবাহী নির্বাচন কমিশনকে দিয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। 

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে শুক্রবার (১৭ নভেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

রিজভী বলেন, দেশ এক ভয়ঙ্কর ক্রান্তিকাল অতিবাহিত করছে। চারদিকে শুধু অধিকার বঞ্চিত মানুষের করুন আর্তনাদ, হাহাকার আর বেদনাবিধুর উপাখ্যান। ভয় আর শঙ্কা মানুষের পিছু নিয়েছে। সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়ে ক্ষমতায় টিকে থাকার ‘গ্যারান্টিপত্র’ আদায় করা হয়েছে। 

খালেদা জিয়াসহ হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তারের মধ্য দিয়ে গত দেড় দশকে রাজনৈতিক সংকট চূড়ান্ত রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেড় দশকের রাজনৈতিক সংকট চূড়ান্ত রূপ নিয়েছে। বিএনপির নেতাকর্মীদের খুঁজে বের করার জন্য ছাত্রলীগ ও যুবলীগকে ফ্রি লাইসেন্স দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিরোধী দলকে দমনের চেষ্টা চলছে। সারা দেশেই বিএনপি নেতাকর্মীদের না পেয়ে তাদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে। কোথাও কোথাও হামলার ঘটনাও ঘটছে। 

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আটটি মামলায় বিএনপির ৩৯৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব মামলায় আসামি হয়েছে এক হাজারের ওপরে। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo