সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৫ জুন ২০২৬, ০৫:২০ পিএম

মোট পঠিত:

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

Babul K.
২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা
জাতীয়

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ফের পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। বাংলাদেশে নতুন নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, আগামী ২৮শে জুন থেকে এই ভিসার আবেদন করা যাবে। পর্যটন ভিসার গুরুত্ব অনুধাবন করেই দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এই ভিসা পুনরায় চালুর ঘোষণা দিলেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার (আইভ্যাক) পরিদর্শনের পর এক সংবাদ সম্মেলনে এই কথা জানান দিনেশ ত্রিবেদী।

দিনেশ ত্রিবেদী বলেন, আমি বুঝতে পেরেছি ভিসা কতটা জরুরি। সেই কারণে প্রথম পদক্ষেপ হিসেবে পর্যটন ভিসা চালুর উদ্যোগ নেওয়া হলো। প্রাথমিকভাবে দেশের ৫টি কেন্দ্র থেকে ট্যুরিস্ট ভিসা ইস্যু করা হবে। পাঁচটি কেন্দ্র হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী। পাশাপাশি মেডিকেলসহ অন্যান্য ভিসা সেবা অব্যাহত থাকবে।

ভারতীয় হাইকমিশনার বলেন, পর্যটন ভিসার পাশাপাশি জরুরি মেডিকেল ভিসাসহ অন্যান্য ভিসাসেবা অব্যাহত রাখা হবে। ভিসা কার্যক্রমের আধুনিকায়নের পাশাপাশি ভিসা সেন্টার শিশু-কিশোরদের জন্য খেলার পৃথক স্থান, অধিক অসুস্থ রোগীদের জন্য বিশ্রামাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দিনেশ ত্রিবেদী। এর আগে শুক্রবার (১২ জুন) বেনাপোল স্থল বন্দর দিয়ে বাংলাদেশে আসেন তিনি। বাংলাদেশে আসার পর এটিই দিনেশ ত্রিবেদীর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। গত ২৪ জুন ভারত সরকার তাকে মন্ত্রী পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন জানিয়েছে, গত ২০২৪ সালের ৫ই আগস্টে শেখ হাসিনা পতনের দিনে ধানমন্ডিতে অবস্থিত ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রটি সম্পূর্ণরূপে লুণ্ঠিত ও অগ্নিসংযোগের শিকার হয়। বাংলাদেশের বিভিন্ন শহরে অবস্থিত পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) হামলার শিকার হয় এবং উন্নয়ন প্রকল্পসমূহে কর্মরত ভারতীয় কর্মকর্তাগণকে হুমকির সম্মুখীন হতে হয়। নিরাপত্তাজনিত হুমকি এবং হাই কমিশনের স্থাপনা ও সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ওপর হামলার কারণে বাংলাদেশে ভারতীয় হাই কমিশন ভিসা কার্যক্রম সীমিত করতে বাধ্য হয়।

ভারতীয় ভিসার জন্য আবেদনকারী অনেকেই গুরুতর গুরুতর রোগের চিকিৎসার উদ্দেশ্যে ভারতে ভ্রমণ করে থাকেন। এই সকল মানবিক প্রয়োজনগুলোর কথা বিবেচনায় রেখে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে নিরাপত্তাজনিত প্রতিকূলতা বিদ্যমান থাকা সত্ত্বেও ভারতীয় হাই কমিশন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীতে ভিসা কেন্দ্রগুলোর কার্যক্রম অব্যাহত রেখেছে।

ভারত প্রতিদিন ট্যুরিস্ট ভিসা ব্যতীত সকল ধরণের ভিসা মিলিয়ে ১৫শ টিরও বেশি ভিসা ইস্যু করে আসছে। চিকিৎসা সংক্রান্ত ও অন্যান্য জরুরি ভিসাসমূহ অগ্রাধিকার ভিত্তিতে প্রক্রিয়াকরণ করা হয়েছে। জরুরি প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে সহায়তা প্রদানের জন্যও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo