ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-১১-১২ ১৭:৫১:১০




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-১১-১২ ১৭:৫১:১০




  • স্বাস্থ্য
  • ডেঙ্গুতে আরও ৫ জনের শেষ নিঃশ্বাস, হাসপাতালের সরণাপন্ন অনেকেই.

ডেঙ্গুতে আরও ৫ জনের শেষ নিঃশ্বাস, হাসপাতালের সরণাপন্ন অনেকেই

Staff Repoter

ডেঙ্গুতে আরও ৫ জনের শেষ নিঃশ্বাস, হাসপাতালের সরণাপন্ন অনেকেই

Staff Repoter


দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ক্রমান্বয়েই বাড়ছে। একই সঙ্গে হাসপাতালের সরণাপন্ন হচ্ছেন হাজার হাজার ডেঙ্গু রোগী। সবশেষ পাওয়া তথ্য অনুযায়, গত একদিনেই ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু এবং ১ হাজার ১৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৭৯ জন, চট্টগ্রাম বিভাগে ১১৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২২৩ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৩ জন, খুলনা বিভাগে ৮৯ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৪৬ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিহং বিভাগে ৮২ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রংপুর বিভাগে ৫ জন (সিটি কর্পোরেশনের বাইরে) ও সিলেট বিভাগে ৩ জন (সিটি কর্পোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।


এদিকে গত একদিনে সারা দেশে ১ হাজার ৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭৭ হাজার ৯৮৯ জন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৮১ হাজার ৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩২৩ জনের।


উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।









মন্তব্য