সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৬ জুন ২০২৫, ০৬:৪৯ পিএম

মোট পঠিত: ২২৫

এনবিআরে ঢুকতে বাধা, গেটের বাইরে আন্দোলনকারীদের অবস্থান

Babul K.
এনবিআরে ঢুকতে বাধা, গেটের বাইরে আন্দোলনকারীদের অবস্থান
জাতীয়

এনবিআরে ঢুকতে বাধা, গেটের বাইরে আন্দোলনকারীদের অবস্থানএনবিআর কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদেরজাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের প্ল্যাটফর্ম এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাদের। এর প্রতিবাদে এনবিআর কার্যালয়ের গেটের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা।



সেখান থেকেই আগামী ২৮ জুন ‘মার্চ টু এনবিআর’ ঘোষণা কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরের পর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে প্রধান ফটকের বাইরে অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, তারা বাইরেই অবস্থান করছিলেন। আর যেসব কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে অবরুদ্ধ ছিলেন তারা ভেতরেই রয়েছেন।


এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা বলেছেন, ঐক্য পরিষদের সভাপতি ও অন্যান্য নেতাদের এনবিআর প্রাঙ্গণে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। বলা হচ্ছে, আলোচনা করে সমাধান করা হবে! এটা দ্বিমুখী আচরণ।


ঐক্য পরিষদের সভাপতি অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার বলেন, অর্থ উপদেষ্টা ডাকার সঙ্গে সঙ্গে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আলোচনায় বসব। আমরা আইন মেনে নিয়মতান্ত্রিক আন্দোলন করছি। আমার অফিসে আমি কেন ঢুকতে পারব না? আমরা কোনো প্রকার দাঙ্গা-হাঙ্গামা করিনি। আমরা আলোচনাও প্রত্যাখ্যান করিনি। প্রকৃত বিষয় হচ্ছে, আমাদের আলোচনায় ডাকাই হয়নি। আজ ডাকা হয়েছে কর ও কাস্টমস ক্যাডারের প্রতিনিধিদের। কিন্তু প্রতিনিধি মনোনয়ন দেন প্রতিষ্ঠানের প্রধান চেয়ারম্যান।


এ অবস্থার মধ্যেই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে আগামী ২৮ জুন থেকে সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তর থেকে এনবিআর অভিমুখে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি ঘোষণা করা হয়। ওই দিন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিও রয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo