সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৯ মার্চ ২০২৬, ০১:৩৯ এএম

মোট পঠিত: ৬২

হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Babul K.
হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
আইন-আদালত

হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী


কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় যোগদানের পর আজ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বক্তব্য রাখেন। ছবি: বাসস

কক্সবাজার, ৯ মার্চ, ২০২৬ (বাসস) : ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ও সহযোগীকে দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি আজ সোমবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান।

  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে হাদি হত্যা মামলার প্রধান আসামি ও সহযোগীকে দেশে ফিরিয়ে আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে যোগাযোগ করে হাদি হত্যার আসামিদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালানো হবে।

 কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা আগামী এক সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে উন্নীত করতে সৈকতের ময়লা আবর্জনা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে।

 আইন-শৃঙ্খলা কমিটির সভায় কক্সবাজার পুলিশ সুপার এনএম সাজেদুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।

 এর আগে রোববার বিকেলে দুই দিনের সফরে জন্মভূমি কক্সবাজার আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম বারের মত কক্সবাজার সফর করেন তিনি। আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo