সর্বশেষ:
News Image ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম

মোট পঠিত: ১১

ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা

Babul K.
ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা
সারা দেশ

রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জিগাতলা এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত মুকুল মিয়া  (৩৩)  নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়ার কালু মিয়ার ছেলে। আর শাকিব হোসেন (২৬) একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

নিহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মুকুল ও শাকিব কুমিল্লার একটি এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। শনিবার রাতে তারা ‘সাইমুন ক্লাসিক’ নামের একটি বাসে করে কুমিল্লা থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাসের ভাড়া নিয়ে হেলপার ও সুপারভাইজারের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। পরে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতদের স্বজনদের অভিযোগ, তাদের কাছে থাকা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে বাসের কর্মীদের সঙ্গে বিরোধের সূত্রপাত হয়। তাদের হত্যার উদ্দেশ্যেই চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে বলে দাবি করেন স্বজনেরা।

ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করেন। এ সময় বাসের চালক জয়নাল ও হেলপার শফিককেও আটক করে পুলিশে সোপর্দ করা হয়। খবর পেয়ে তারাগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। এ ঘটনায় রংপুর-দিনাজপুর মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

পরে পুলিশ নিহত দুজনের মরদেহ উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্বজনেরা হাসপাতালে ছুটে এলে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

তারাগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন জানান, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo