সর্বশেষ:
News Image ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম

মোট পঠিত: ১০

বৈদেশিক ঋণের আসল চ্যালেঞ্জ আকার নয়, দুর্বল রাজস্ব আদায়: অর্থমন্ত্রী

Babul K.
বৈদেশিক ঋণের আসল চ্যালেঞ্জ আকার নয়, দুর্বল রাজস্ব আদায়: অর্থমন্ত্রী
ব্যবসা বানিজ্য

বাংলাদেশের বৈদেশিক ঋণের আসল চ্যালেঞ্জ ঋণের আকার নয়, দুর্বল রাজস্ব আদায়- বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ঋণ গ্রহণের ক্ষেত্রে টেকসই ঋণ ও কর সংস্কারের দিকে নজর দিচ্ছে সরকার। ঋণের ধরণ এমন হবে- যা নিজের খরচ নিজেই তুলে আনে। কত ঋণ নেওয়া হলো তা নয়, নেওয়া ঋণ কত ভালোভাবে কাজে লাগানো হলো সেটাই আসল।

প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, গত ২০২৪ সালের আগস্টে আমরা ঋণের ভারী বোঝা পেয়েছি। ঋণ দ্রুত বেড়েছে, বাংলাদেশ ব্যাংকের টাকায় ঘাটতি মেটানো হয়েছে, সুদ ব্যয় লাফিয়ে বেড়েছে আর রিজার্ভ তলানিতে নেমেছিল।

বর্তমানে দেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে- এমন দাবি করে অর্থমন্ত্রী বলেন, এখন বাংলাদেশ ব্যাংক থেকে বাজেট অর্থায়ন বন্ধ হয়েছে, রিজার্ভ ঘুরে দাঁড়িয়েছে এবং ঋণের ব্যয় কমছে। রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে শুরু হওয়া দু’দিনব্যাপী ‘আন্তর্জাতিক ঋণ সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অর্থমন্ত্রী এসব কথা বলেন। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইজে অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মত এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

অর্থ বিভাগ জানায়, এ সম্মেলনের লক্ষ্য হচ্ছে আগামী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এবং ২০২৯ সালে এলডিসি থেকে সহজ করার লক্ষ্যে সহায়ক বাস্তবসম্মত সুপারিশমালা প্রণয়ন। সম্মেলনে তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে- উপযুক্ত সময়ে ইউএসডি ইউরো বন্ড, সুকুক, সামুরাই ও পান্ডা বন্ডের মাধ্যমে গ্লোবাল ক্যাপিটেল মার্কেটে প্রবেশ;

বিদেশি বিনিয়োগকারীর জন্য পুঁজিবাজার সহজলভ্য করা: জে পি মরগ্যান জিবিআই-ইএম এজ-এর সুযোগ কাজে লাগানো এবং ইউরো ক্লিয়ার ও ক্লিয়ার স্ট্রিম-এর সঙ্গে সেটেলমেন্ট সংযোগ স্থাপন;

ব্যাংক ও পুঁজিবাজারের সংযোগ জোরদার করা: বড়, দীর্ঘমেয়াদি বিনিয়োগের অর্থ আসবে পুঁজিবাজারে থেকে, শুধু ব্যাংক থেকে নয়।

অর্থমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলের পরিস্থিতি এখন অনেকটাই বদলে দিয়েছে বিএনপি সরকার। এখন বাজেট বাস্তবায়নে আর টাকা ছাপানো হচ্ছে না। বাজেট বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের অর্থায়ন গত ২০২৪ সালের ৩০ জুন ছিল ৫৬ হাজার ৭৫০ কোটি টাকা। গত জুন শেষে (২০২৬) এটি কমে ৪৮২ কোটি টাকায় দাঁড়িয়েছে। পাশাপাশি রিজার্ভ ঘুরে দাঁড়িয়েছে। গত জুন শেষে রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ বিলিয়ন ডলারের বেশি। সেই সঙ্গে ঋণ সস্তা হয়েছে। ঋণ ব্যস্থাপনায় স্বচ্ছতা বেড়েছে। অতীতের ঋণ এখন পরিশোধের সময় হয়ে এসেছে।

ঋণ মান উন্নয়নে সরকারের করণীয় প্রসঙ্গে তিনি বলেন, আমাদের রাজস্ব বাড়াতে হবে। করভিত্তি সম্প্রসারণ, অযৌক্তিক কর ছাড় কমানো এবং ভ্যাট ও আয়কর ডিজিটাইলেজন করা। এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ঋণ সংস্কার।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo