সর্বশেষ:
News Image ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম

মোট পঠিত: ৮

‘ডিসেম্বর ঘিরে শঙ্কা নাই, আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকবে’

Babul K.
‘ডিসেম্বর ঘিরে শঙ্কা নাই, আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকবে’
আইন-আদালত

দেশে আসন্ন ডিসেম্বর মাসকে কেন্দ্র করে বড় কোনো ধরনের শঙ্কা নেই এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এবং মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি’র মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ইন্তেখাব চৌধুরী বলেন, ‘ডিসেম্বর ঘিরে এখন পর্যন্ত আমরা কোনো বড়ধরনের শঙ্কা আশা করছি না। আমরা মাঠে আছি, অন্যান্য সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে যাওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ, আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।’

আইন-শৃঙ্খলা বাহিনীর চেকপোস্টকে ফাঁকি দিয়ে ঢাকায় এত ককটেল আসছে কি করে?- প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পুরো ঢাকা নিরাপত্তার নিচ্ছিদ্র চাদরের যে বেষ্টন- তা বিস্তৃত করে দেওয়া হবে, বিষয়টি কিন্তু এমন না। ঢাকা শহর অনেক বড় একটি জায়গা এবং এখানে যে আইন-শৃঙ্খলা বাহিনী, যারা আমরা কাজ করছি, নিরলস চেষ্টা করে যাচ্ছি। এখানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আছে, বাংলাদেশ পুলিশ আছে, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। আমরা আমাদের পক্ষ থেকে সার্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে করে আমরা আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারি।’

বেশিরভাগ ককটেল বিস্ফোরণগুলোতে দেখা যায় মোটরসাইকেল ব্যবহার করা হচ্ছে। প্রতিটা মোটরসাইকেলের তো নাম্বার প্লেট আছে, এগুলো কোথা থেকে আসছে? কীভাবে যাচ্ছে?- এমন প্রশ্নে এসআরবি মুখপাত্র বলেন, ‘এ বিষয়ে সব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। আমরা সিসিটিভি ফুটেজগুলো সংগ্রহ করছি এবং সেখান থেকেই কিন্তু আমরা নাশকতারকারীদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি। নাশকতারকারীদের আমরা গ্রেফতারও করছি।’

তিনি বলেন, ‘নাশকতারকারীদের এই অপকর্মকে নিবারণ করার জন্য আমরা যে চেকপোস্টগুলো করছি, এই চেকপোস্টগুলোতে কিন্তু অধিকতর প্রাধান্য দিয়ে এই মোটরসাইকেল আরোহীদেরকে এবং তাদের সাথে থাকা ব্যাগ বা জিনিসপত্র আছে সেগুলোকে তল্লাশি করা হচ্ছে, যাতে করে আমরা এই জিনিসটাকে কন্ট্রোলে আনতে পারি।’


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo