সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৩ পিএম

মোট পঠিত: ৩৪৩

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি

Babul K.
২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি
খেলা

ডেইলি বাংলা টাইমস : ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যদিও অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।


৪৪ বছর বয়সী স্কালোনি ও এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্যারিসে ফিফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফিফা বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন স্কালোনি।


ফ্রান্সের রাজধানীতে হাস্যোজ্জ্বল স্কালোনির সঙ্গে চায়ের কাপ হাতে একটি ছবি টুইটারে পোস্ট করে তাপিয়া লিখেছেন, ‘যখন বিশ্বাস চূড়ান্ত পর্যায় থাকে তখন যোগাযোগ স্পষ্ট ও কার্যকরী হয়। বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনির উপর জাতীয় দলের দায়িত্ব দিয়ে আমরা নিশ্চিন্ত আছি। আরো কিছুদিন এই আস্থা ধরে রাখতে চাই।’


গত ১৮ ডিসেম্বর কাতারে বিশ্বকাপ ফাইনাল জেতার পর আর্জেন্টিনার সঙ্গে স্কালোনির চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এরপর স্কালোনির সঙ্গে দীর্ঘ আলোচনার পর চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত হয়।


২০১৮ সালের শেষ নাগাদ অস্থায়ী চুক্তিতে আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। অভিজ্ঞতার অভাব থাকায় ঐ সময় তাকে প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এর আগে কখনই কোন পেশাদার দলের কোচের দায়িত্ব তিনি পালন করেননি। এক বছর পর তার সঙ্গে চুক্তি স্থায়ী করে এএফএ।


স্কালোনির অধীনে আর্জেন্টিনা ২০২১ সালের কোপা আমেরিকা শিরোপা জয় করে। বিগত ২৮ বছরের ইতিহাসে এটাই ছিল আর্জেন্টিনার প্রথম কোন বড় শিরোপা। অধিনায়ক লিওনেল মেসিসহ দলের অন্যান্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা স্কালোনিকে ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত কোচের পদে বহাল রাখার জন্য বারবার দাবি জানিয়েছে।


প্যারিসে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্কালোনি জানিয়েছে, ‘সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে তুমি তোমার দেশকে খুশি করেছো, দেশের মানুষকে খুশি করেছো।’


বিশ্বকাপ জয়ের পর আগামী ২৩ মার্চ পানামার বিরুদ্ধে বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্টালে প্রীতি ম্যাচের মাধ্যমে প্রথমবারের মত মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo