সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৮ আগস্ট ২০২৬, ০৫:৪২ পিএম

মোট পঠিত: ৩৬

সরকারের বিরুদ্ধে যারা অপপ্রচার করছে তাদের চেষ্টা ব্যর্থ হবে : রিজভী

Babul K.
সরকারের বিরুদ্ধে যারা অপপ্রচার করছে তাদের চেষ্টা ব্যর্থ হবে : রিজভী
রাজনীতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে এবং সরকারের কর্মকাণ্ডে বাধা দেওয়ার চেষ্টা করছে, তাদের সম্মিলিত প্রচেষ্টা ব্যর্থ হবে। তিনি বলেন, সরকারের কর্মকাণ্ড এবং জনগণের প্রতি সরকারের নিবেদনের তথ্য-পরিসংখ্যানসহ কোনো গ্রন্থ রচিত হলে তা সবার হাতে একটি দলিল হিসেবে থাকবে। এতে সবাই উপকৃত হবে এবং সরকারের ভালো কাজ নিয়ে যারা অপপ্রচার, বিভ্রান্তি ও মিথ্যাভিত্তিক কথা বলছে, তাদের প্রচেষ্টা সম্পর্কে মানুষ জানতে পারবে।

আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্লাব মিলনায়তনে রোটারিয়ান এম, নাজমুল হাসান সম্পাদিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়ন যাত্রা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকারের পাঁচ মাসে জনকল্যাণ, জনস্বার্থ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও বিস্তৃত করার লক্ষ্যে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে এবং যেগুলো বাস্তবায়নের পথে রয়েছে, তার বিস্তৃত বর্ণনা একটি বইয়ে পাওয়া যাবে।

বইটি পড়লে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে ধারণা পাওয়া যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘যতটুকু পাতা উল্টেছি, তাতে তাই মনে হয়েছে।’

বই উন্মোচন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে রিজভী বলেন, লেখক তার বইয়ের মাধ্যমে জনগণকে বক্তব্যে উদ্বুদ্ধ করছেন এবং যারা কাজ করছেন, তাদের অনুপ্রাণিত করছেন। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে লেখক এ ধরনের আরও বই লিখবেন।

উল্লেখ্য, বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা রোটারিয়ান এম নাজমুল হাসান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo