সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম

মোট পঠিত: ৩

দেশে গত এক মাসে গণপিটুনিতে নিহত ৩২, আহত ৫৪

Babul K.
দেশে গত এক মাসে গণপিটুনিতে নিহত ৩২, আহত ৫৪
অপরাধ

 দেশে গণপিটুনির ঘটনা ও প্রাণহানির সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। গত অক্টোবর মাসে সারা দেশে অন্তত ৬৪টি গণপিটুনির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩২ জন এবং আহত হয়েছেন আরও ৫৪ জন। সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবরে গণপিটুনিতে নিহতের সংখ্যা বেড়েছে ৩৯ দশমিক ১৩ শতাংশ।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) অক্টোবর মাসের পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 

সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, গত সেপ্টেম্বরে গণপিটুনিতে নিহত হয়েছিলেন ২৩ জন। এক মাসের ব্যবধানে অক্টোবরে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। অর্থাৎ সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে গণপিটুনিতে প্রাণহানি ঘটেছে ৯ জন বেশি।

তবে একই সময়ে গণপিটুনিতে আহতের সংখ্যা কিছুটা কমেছে। সেপ্টেম্বরে এ ধরনের ঘটনায় আহত হয়েছিলেন ৭৪ জন। অক্টোবরে আহতের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫৪ জনে। অর্থাৎ আহতের সংখ্যা কমলেও প্রাণহানির সংখ্যা বেড়েছে।

এমএসএফের পর্যবেক্ষণে বলা হয়েছে, আহতের সংখ্যা কমে যাওয়াকে সহিংসতার মাত্রা হ্রাস পাওয়ার লক্ষণ হিসেবে দেখার সুযোগ নেই। বরং গণপিটুনির ধরন আরও আক্রমণাত্মক ও সরাসরি প্রাণঘাতী হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে এই পরিসংখ্যান। এতে বোঝা যাচ্ছে, গণপিটুনির ঘটনায় আগের তুলনায় প্রাণহানির ঝুঁকি আরও বেড়েছে।

অক্টোবর মাসে সংঘটিত ৬৪টি গণপিটুনির ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, অধিকাংশ হামলার পেছনে ছিল চুরির সন্দেহ। কেবল চুরির অভিযোগকে কেন্দ্র করেই পিটিয়ে হত্যা করা হয়েছে ১৪ জনকে। এর মধ্যে রংপুরে অটোরিকশা ও গরু চুরির অভিযোগে তিনজন প্রাণ হারিয়েছেন। একই ধরনের অভিযোগে টঙ্গী, নোয়াখালী ও চট্টগ্রামেও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

এ ছাড়া সাধারণ বিবাদ ও সামাজিক বিরোধের জের ধরে গণপিটুনিতে নিহত হয়েছেন পাঁচজন। অন্যদিকে চাঁদাবাজি, জমি নিয়ে বিরোধসহ বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে প্রাণ হারিয়েছেন আরও ১১ জন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চুরি, সামাজিক বিরোধ, চাঁদাবাজি ও জমিসংক্রান্ত বিরোধের মতো বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে অক্টোবরে একের পর এক গণপিটুনির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অভিযোগের ভিত্তিতেই মানুষকে সংঘবদ্ধভাবে মারধর করা হয়েছে, যার পরিণতিতে প্রাণহানির ঘটনা ঘটেছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo