দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সৃষ্টিকর্তার পর মানুষ যেন বিচার বিভাগের ওপর আস্থা ও বিশ্বাস রাখতে পারে, এমন একটি বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ এমন হতে হবে, যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা করতে পারে। এ জন্য বিচারকদের মধ্যে মানবিক মূল্যবোধের চর্চা থাকা জরুরি।
এদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্ত্রী বলেন, তিনি দেশে ফিরুক আমি এটা বিশ্বাস করতে চাই। দেশের ফিরে আইনের পথ ধরে হাটুক।
আগামীর শৈলকূপা আয়োজিত এ স্মরণ সভাতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানসহ সংগঠনের নেতৃবৃন্দ।
মতামত দিন
০ টি মন্তব্য