সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১২ এপ্রিল ২০২৩, ০৭:৩২ এএম

মোট পঠিত: ৩৭৮

সরকার ২৫ হাজার টন চিনি আমদানি করছে

Babul K.
সরকার ২৫ হাজার টন চিনি আমদানি করছে
ব্যবসা বানিজ্য

ডেইলি বাংলা টাইমস :  আসন্ন ঈদকে সামনে রেখে দেশে চিনির চাহিদা মেটাতে ২৫ হাজার টন চিনি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে পৃথক দুটি প্রস্তাব মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন দেওয়া হয়েছে। এই দুই প্রস্তাবের মাধ্যমে চিনি আমদানিতে ১৩৭ কোটি ৯৫ লাখ ৬৮ হাজার ১২৫ টাকা সরকারের ব্যয় হবে।


বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



এ সময় সাঈদ মাহবুব বলেন, বুধবার চিনি ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। একটি হলো বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১২ হাজার ৫০০ টন চিনি, যার ক্রয়মূল্য হলো ৬৮ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ১২৫ টাকা।


এতে প্রতি কেজি চিনির দাম পড়ছে ৮৯ দশমিক ৫০ টাকা। সুপারিশকৃত দরদাতা মালয়েশিয়ান কোম্পানি চিনি বিজো মেরিন এসডিএন বিএইচডি।


এছাড়া টিসিবির আর একটি প্রস্তাবে ১২ হাজার ৫০০ টন ক্রয় মন্ত্রীসভা অনুমোদন দেয়। মালয়শিয়ান কোম্পানি চিনি বিজো মেরিন এসডিএন বিএইচডি’র কাছ থেকে ৬৯ কোটি ২৮ লাখ ২৫ হাজার টাকা ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে প্রতি কেজি চিনির দাম পড়ছে ৮৮ দশমিক ৭৪ টাকা।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo