সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম

মোট পঠিত: ৩৬

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Babul K.
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
জাতীয়

রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চলমান দ্বাদশ সেইন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইউনাইটেড কালচারস ফোরাম-এ আজ বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় এবং রাশিয়ান ফেডারেশনের  মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।বাংলাদেশের পক্ষে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।এ সমঝোতার মাধ্যমে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়, ঐতিহ্য সংরক্ষণ, শিল্প-সংস্কৃতি, জাদুঘর, প্রত্নতত্ত্ব ও সৃজনশীল সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।মিয়ানমারের ধর্ম ও সংস্কৃতি  মন্ত্রী ইউ টিন ও লুইন এর আগে সংস্কৃতি মন্ত্রীর   সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে উভয় মন্ত্রী দুই দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বৌদ্ধ ঐতিহ্য, সাংস্কৃতিক ঐক্য এবং অভিন্ন ঐতিহাসিক বৈশিষ্ট্য নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

সাক্ষাৎকালে তিনি বাংলাদেশের হাজার বছরের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক সম্পদ, বাংলা নববর্ষসহ বিভিন্ন লোকজ উৎসব, পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি এবং বাংলা সঙ্গীতের বহুমাত্রিক ধারার পরিচয় তুলে ধরেন।

ফোরামের দ্বিতীয় দিন (২৫ সেপ্টেম্বর) বিষয় ভিত্তিক সেশনে সংস্কৃতি মন্ত্রী ফোক আর্টিসান ক্রাফটওয়ার্ক রিবুটেড’’ শীর্ষক অধিবেশনে মূল বক্তব্য প্রদান করবেন।

সেখানে তিনি বাংলাদেশের লোকশিল্প, কারুশিল্পের পুনর্জাগরণ ও ঐতিহ্যবাহী হস্তশিল্পের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরবেন। আগামীকাল বিকেলে অনুষ্ঠিতব্য ফোরামের প্লেনারি সেশনে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।উল্লেখ্য, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল গত ২২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের ২ জন যুগ্মসচিব প্রতিনিধিদলে রয়েছেন।

২৪-২৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক কালচারস ফোরামে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, বহুমাত্রিক সংস্কৃতি এবং বন্ধুপ্রতিম রাষ্ট্রসমূহের সঙ্গে সাংস্কৃতিক কূটনীতি ও দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo