সর্বশেষ:
News Image ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম

মোট পঠিত: ৮

প্রশ্নফাঁস রোধে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

Babul K.
প্রশ্নফাঁস রোধে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
জাতীয়

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ভবিষ্যতে পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করতে সরাসরি উপজেলা পর্যায়ে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার নতুন পদক্ষেপ নিচ্ছে। আজ সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে একটি জাতির উন্নতি পরিমাপ করা যায় না; দেশের বিশাল তরুণ জনশক্তির উন্নয়নের মাধ্যমেই প্রকৃত উন্নয়ন সম্ভব এবং নবীনরাই হবে আগামীর বাংলাদেশ। দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের হাতে সময়মতো নতুন বই পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। আগামী ২৪ ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যপুস্তক তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে শতভাগ আধুনিকায়ন করা হচ্ছে। প্রথম ধাপে সারা দেশের নয়টি পলিটেকনিক ইনস্টিটিউট আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া দেশের ৫০৩টি উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করা হচ্ছে।

কারিগরি ও ভোকেশনাল শিক্ষার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, কারিগরি শিক্ষার মানোন্নয়নে ‘টেকনিক্যাল বোর্ড অব এডুকেশন’কে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান সম্মানিত অতিথি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন ওরিয়েন্টেশন বক্তা হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo