সর্বশেষ:
News Image ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম

মোট পঠিত: ১০

চার মাসে জুতা রপ্তানি বেড়েছে ৯.৩৭ শতাংশ, আয় ৪৫৭ মিলিয়ন ডলার

Babul K.
চার মাসে জুতা রপ্তানি বেড়েছে ৯.৩৭ শতাংশ, আয় ৪৫৭ মিলিয়ন ডলার
ব্যবসা বানিজ্য

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের জুতা রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) চামড়ার ও চামড়াবিহীন জুতা মিলিয়ে মোট রপ্তানি আয় হয়েছে ৪৫৭.০১ মিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯.৩৭ শতাংশ বেশি। গত অর্থবছরের প্রথম চার মাসে এ খাতে রপ্তানি আয় ছিল ৪১৭.৮৫ মিলিয়ন ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে চামড়ার জুতা রপ্তানি থেকে আয় হয়েছে ২৬২.১৫ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ২৩৯.৮৬ মিলিয়ন ডলারের তুলনায় ৯.২৯ শতাংশ বেশি। অন্যদিকে, চামড়াবিহীন জুতা রপ্তানি থেকে আয় হয়েছে ১৯৪.৮৬ মিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ১৭৭.৯৯ মিলিয়ন ডলার। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৯.৪৮ শতাংশ। দুই ধরনের জুতা মিলিয়ে এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ৩৯.১৬ মিলিয়ন ডলার।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাসসকে বলেন, বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং নতুন বাজার সম্প্রসারণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। চামড়া ও জুতা শিল্পের উৎপাদন সক্ষমতা বাড়ানো, পণ্যের মূল্য সংযোজন বৃদ্ধি, ব্যবসায়িক প্রক্রিয়া সহজ করা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। এ শিল্পের উদ্যোক্তারা যাতে আন্তর্জাতিক বাজারের চাহিদা ও মান অনুযায়ী পণ্য উৎপাদন করতে পারেন, সে জন্য সরকার নীতিগত সহায়তা অব্যাহত রাখবে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, চামড়া ও জুতা শিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে উৎপাদন সক্ষমতা এবং রপ্তানি বাড়াতে একটি কার্যকর রোডম্যাপ তৈরির কাজ চলছে। এ জন্য বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আন্তর্জাতিক ক্রেতাদের পরিবেশগত ও সামাজিক মানদণ্ড পূরণে উদ্যোক্তাদের সহায়তা এবং পণ্যের উৎপাদন ও সরবরাহের উৎস শনাক্তে জাতীয় ট্রেসেবিলিটি কাঠামো তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।

এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রপ্তানিমুখী জুতা ও চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাধারণ বন্ডের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে তিন বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে। রপ্তানিমুখী অন্যান্য শিল্পকেও বন্ড সুবিধার আওতায় আনার উদ্যোগের ফলে এ খাতের উদ্যোক্তাদের কাঁচামাল আমদানি ও উৎপাদন কার্যক্রম সহজ হওয়ার সুযোগ তৈরি হয়েছে।


খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ইউরোপীয় ইউনিয়নের বাজারে চীনের সঙ্গে মূল্য প্রতিযোগিতা থাকলেও যুক্তরাষ্ট্র ও ভারতের বাজারে বাংলাদেশের জুতার ক্রয়াদেশ বাড়ছে। পাশাপাশি চলতি অর্থবছরে প্রথমবারের মতো মেক্সিকোতে জুতা রপ্তানি শুরু হয়েছে। ফলে প্রচলিত বাজারের পাশাপাশি নতুন নতুন বাজারেও বাংলাদেশের জুতার প্রবেশ ঘটছে।

ইনভেস্ট বাংলাদেশের তথ্য অনুযায়ী, বাংলাদেশের চামড়ার জুতার উল্লেখযোগ্য রপ্তানি বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও কানাডা। অন্যদিকে চামড়াবিহীন জুতার উল্লেখযোগ্য বাজারের মধ্যে রয়েছে স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, ভারত, ইতালি ও জার্মানি। এসব বাজারের পাশাপাশি মেক্সিকোসহ নতুন গন্তব্যে রপ্তানি শুরু হওয়ায় বাংলাদেশের জুতা শিল্পের বাজার সম্প্রসারণের সুযোগ বাড়ছে।

চামড়াবিহীন জুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান এনপলি ফুটওয়্যার গত অর্থবছরে ৩ কোটি ৮০ লাখ ডলারের জুতা রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ১২ শতাংশ বেশি।

প্রতিষ্ঠানটির কারখানায় বর্তমানে প্রতিদিন ১৪ হাজার জোড়া জুতা উৎপাদিত হচ্ছে। ক্রয়াদেশ বাড়ায় আগামী মাস থেকে নতুন শিফট চালু এবং অতিরিক্ত দেড় হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে ফাইভ-আর ফুটওয়্যার চলতি অর্থবছরে মেক্সিকোর বাজারে জুতা রপ্তানি শুরু করেছে। বিশ্ববাজারে চামড়াবিহীন জুতার চাহিদা বাড়ছে। এ সুযোগ কাজে লাগাতে পারলে আগামী বছরগুলোতে এ ধরনের জুতা রপ্তানিতে আরও উচ্চ প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলে প্রতিষ্ঠানটির মালিক মনে করছেন। তবে এ জন্য বন্ড সুবিধাসহ ব্যবসায়িক কার্যক্রমের বিদ্যমান জটিলতা দূর করার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।

ওয়ার্ল্ড ফুটওয়্যার ইয়ারবুক ২০২৬-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ প্রায় ৫৫ কোটি ৪০ লাখ জোড়া জুতা উৎপাদন করেছে। এ হিসাবে বিশ্বে জুতা উৎপাদনে বাংলাদেশের অবস্থান সপ্তম। উৎপাদন সক্ষমতা, নতুন বিনিয়োগ, পণ্যের বৈচিত্র্য এবং আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের আগ্রহ কাজে লাগাতে পারলে দেশের জুতা রপ্তানি আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo