সর্বশেষ:
News Image ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পিএম

মোট পঠিত: ৯

সরকার সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশে উন্নীত করতে চায় : শিল্পমন্ত্রী

Babul K.
সরকার সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশে উন্নীত করতে চায় : শিল্পমন্ত্রী
ব্যবসা বানিজ্য

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশে উন্নীত করতে চায়। এ লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে আয়বৈষম্য কমানো, সুষম প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হবে। রাজধানীর বিসিক ভবন মিলনায়তনে দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫১১ জন উদ্যোক্তার মধ্যে ১৪ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকার ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আজ এসব কথা বলেন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এ অনুষ্ঠানের আয়োজন করে। বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্পসচিব আব্দুন নাসের খান। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিসিক পরিচালক (অর্থ) কাউজার মোহাম্মদ ফারাবী এবং উদ্যোক্তা শামীমা পারভীন ও হাজেরা আক্তার।

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, দেশের অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান বর্তমানে প্রায় এক-চতুর্থাংশ। আয়বৈষম্য কমানো, সুষম প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে এ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিসিক ও এসএমই খাতকে আরও শক্তিশালী করে দেশব্যাপী উদ্যোক্তা সৃষ্টি ও বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে প্রতিবছর প্রায় ২২ লাখ মানুষ কর্মক্ষম বয়সে প্রবেশ করছে। এসব মানুষের কর্মসংস্থান শুধু বৃহৎ শিল্প কিংবা তথ্যপ্রযুক্তি খাতের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব নয়। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমেই বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। একজন উদ্যোক্তা নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আরও অনেক মানুষের জীবিকার ব্যবস্থা করতে পারেন। এর মাধ্যমে বহু পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হয়।

শিল্পমন্ত্রী বলেন, বিসিক ও এসএমই ফাউন্ডেশনের সমন্বয়ে দেশব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি ইউরোপ ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে তাদের অভিজ্ঞতা, কারিগরি দক্ষতা এবং প্রয়োজনে ঋণ সহায়তা কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে।

ঋণ কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে জেলা পর্যায়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। জামানতবিহীন ঋণের সীমা দুই লাখ টাকা। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এ ঋণের পরিমাণ বাড়ানোর সুযোগ রয়েছে। বিষয়টি পর্যালোচনা করে জামানতবিহীন ঋণের সীমা বৃদ্ধি এবং বিসিকের ঋণ অনুমোদনের ক্ষমতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, বিসিকের এ ঋণ আদায়ের হার ৯০ শতাংশের বেশি। এটি ঋণগ্রহীতাদের ইতিবাচক ভূমিকার পরিচয় বহন করে।

শিল্পমন্ত্রী বলেন, দেশের শিল্পায়ন ও উদ্যোক্তা উন্নয়ন কোনো একক প্রতিষ্ঠানের কাজ নয়। সরকার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টায় কর্মসংস্থানমুখী, বৈষম্যহীন ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতা থেকেই এ লক্ষ্য অর্জনে সবাইকে একযোগে কাজ করতে হবে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo