সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পিএম

মোট পঠিত:

কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট, সরবরাহ নেমেছে ৮০০ মেগাওয়াটের নিচে

Babul K.
কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট, সরবরাহ নেমেছে ৮০০ মেগাওয়াটের নিচে
জাতীয়

আদানির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুটি উৎপাদন ইউনিটের একটি কারিগরি ত্রুটির কারণে বাধ্য হয়ে বন্ধ করে দেওয়ায় কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহ ৮০০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে। এর ফলে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।

শুধু ইউনিট-১ চালু থাকার কারণে গতকাল ভারতের এই বিদ্যুৎকেন্দ্র থেকে গড়ে প্রায় ৭৪৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে ।

৯ সেপ্টেম্বর রাত ১১টায় ইউনিট-২ বন্ধ হয়ে যাওয়ার আগে আদানি প্রায় ১ হাজার ৪৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিল। ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ার পর মধ্যরাতে বিদ্যুৎ সরবরাহ কমে ৭৫৮ মেগাওয়াটে দাঁড়ায়।

বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ক্রমবর্ধমান ব্যবধান কমাতে দেশ যখন এমনিতেই হিমশিম খাচ্ছে, তখনই নতুন করে এই বিঘ্নের ঘটনা ঘটল।

আজ ভোররাত ৩টায় জাতীয় গ্রিড থেকে ১৫ হাজার ৭৭৬ মেগাওয়াট চাহিদার বিপরীতে ১২ হাজার ৯০৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। ফলে ২ হাজার ৮৬৯ মেগাওয়াটের ঘাটতি দেখা দেয়।

আদানির বিদ্যুৎ সরবরাহ এখন প্রায় অর্ধেকে নেমে আসায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে, বিশেষ করে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময়ে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম জানান, আদানির ইউনিট-২-এর প্রধান পানি সরবরাহ ব্যবস্থার ফিড ইউনিটে সমস্যা দেখা দেওয়ায় ১০ সেপ্টেম্বর রাত ১টার দিকে ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়।

তিনি বলেন, 'আদানি আমাদের জানিয়েছে, ফিড ইউনিটটিতে ত্রুটি দেখা দিয়েছিল। সেটি অতিরিক্ত গরম হয়ে গিয়েছিল। এ কারণে বাধ্য হয়ে ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়।'

বিপিডিবি জানিয়েছে, মেরামতের কাজ শুরু করার আগে ইউনিটটিকে প্রথমে ঠান্ডা হতে দিতে হবে। তাই এই সমস্যা সমাধানে তিন থেকে চার দিন সময় লাগতে পারে।

বয়লার ফিড পাম্প নামে পরিচিত এই ফিড ইউনিট তাপবিদ্যুৎকেন্দ্রের অত্যন্ত সিস্টেম, যা অনবরত উচ্চ চাপে স্টিম বয়লারে পানি সরবরাহ করে থাকে।

এই ব্যবস্থায় কোনো ত্রুটি দেখা দিলে তা বয়লারের কার্যক্রমে প্রভাব ফেলতে পারে এবং নিরাপত্তার খাতিরে বিদ্যুৎ উৎপাদন ইউনিটটি বন্ধ করে দিতে বাধ্য করতে পারে।

গত কয়েক সপ্তাহে আদানির বিদ্যুৎ সরবরাহে বেশ কয়েকবার বিঘ্ন ঘটার পর সর্বশেষ এই যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটল।

এর আগে রেলপথে ব্যাপক জটের কারণে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে কয়লা পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন কমানো হয়েছিল।

আদানি এর আগে জানিয়েছিল, কয়লা পরিবহন ও লোড করার ওপর কড়াকড়ির কারণে কয়লার পর্যাপ্ততায় প্রভাব পড়েছে। এর ফলে তারা বিদ্যুৎ উৎপাদন সমন্বয় করতে এবং সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময়ে বিদ্যুৎ সরবরাহকে অগ্রাধিকার দিতে বাধ্য হয়েছিল।

আদানির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির স্থাপিত সক্ষমতা ৮০০ মেগাওয়াট। তবে এর প্রকৃত সম্মিলিত উৎপাদন সক্ষমতা প্রায় ১ হাজার ৪৯৬ মেগাওয়াট।

গ্রীষ্মকালে বাংলাদেশের বিদ্যুতের চাহিদা মেটাতে এই কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, কারণ কখনো কখনো এর সরবরাহ ১ হাজার ৪০০ মেগাওয়াটও ছাড়িয়ে যায়।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo