সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২০ পিএম

মোট পঠিত: ১২

বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে : মির্জা ফখরুল

Babul K.
বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে : মির্জা ফখরুল
রাজনীতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপির ইশতেহার বাংলাদেশে একটি নতুন সূর্যোদয় হবে। এমন আশায় আজ সমগ্র জাতি উন্মুখ।’

আজ শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলের বল রুমে বিএনপির নির্বাচনী ইশতেহার অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বহু ত্যাগ ও রক্তপাতের বিনিময়ে দেশ আজ একটি নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে।’

বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপি’র সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে।

তিনি বলেন, ‘গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সারাজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। আজকের এই আন্দোলন-সংগ্রামে তার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।’

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বাংলাদেশে সত্যিকার অর্থে একটি উদার ও গণতান্ত্রিক রাজনৈতিক দল গড়ে তুলেছিলেন। তিনি সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করেছিলেন।’

বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। তরুণ, সৃজনশীল ও দূরদর্শী নেতৃত্ব হিসেবে তারেক রহমান আসন্ন নির্বাচনের জন্য দলের ইশতেহার জাতির সামনে উপস্থাপন করবেন।’

তিনি বলেন, ‘বর্তমান জটিল ভূরাজনৈতিক ও রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমান নতুন বার্তা নিয়ে আসছেন। তার নেতৃত্বে বাংলাদেশে একটি নতুন সূর্যোদয় হবে—এমন আশায় আজ সমগ্র জাতি উন্মুখ।’

শেষে মির্জা ফখরুল দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন, আমরা সবাই এই নব নেতৃত্বের হাত ধরে বাংলাদেশে নতুন ইতিহাস রচনা করি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo