সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২০ মার্চ ২০২৩, ০৫:১১ পিএম

মোট পঠিত: ৩৬৮

১৫টি পয়েন্টে কম দামে বিক্রি হবে মাংস ও ডিম

Babul K.
১৫টি পয়েন্টে কম দামে বিক্রি হবে মাংস ও ডিম
ব্যবসা বানিজ্য

ডেইলি বাংলা টাইমস: রমজান উপলক্ষ্যে আগামী বৃহস্পতিবার থেকে ঢাকার অন্তত ১৫টি পয়েন্টে কম দামে মাংস ও ডিম বিক্রি হবে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন আজ মঙ্গলবার জানান, রোজায় 'কম দামে' জনগণের প্রোটিন গ্রহণের সুবিধার্থে এবং সরবরাহ শৃঙ্খলা বজায় রাখতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে।


সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।

গত রোববার অনুষ্ঠিত এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তর এসব মাংস ও ডিম বিক্রি করবে।


যোগাযোগ করা হলে অধিদপ্তরের প্রশাসন পরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক জানান, তারা প্রাথমিকভাবে পণ্যের দাম নির্ধারণ করেছেন।


তিনি বলেন, 'প্রতিটি ডিম ১০ টাকায় বিক্রি হবে। গরুর মাংসের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৬৪০ টাকা এবং সর্বনিম্ন আধা কেজি কেনা যাবে। একজন সর্বোচ্চ ২ প্যাকেট কিনতে পারবেন। প্রতি কেজি খাসির মাংসের দাম পড়বে ৯৫০ টাকা।'



তিনি আরও বলেন, 'ড্রেসিং করা ব্রয়লার মুরগির দাম নেওয়া হবে প্রতি কেজি ৩৪০ টাকা, যা বাজারে বিক্রি হয় ৩৮০ থেকে ৪০০ টাকায়।'


ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী, প্রতিটি ডিমের বর্তমান দাম ১১ টাকা ২৫ পয়সা, গরুর মাংস ৭৫০ টাকা কেজি, খাসির মাংস ১ হাজার ১০০ টাকা কেজি এবং প্রতি কেজি জীবন্ত ব্রয়লার ২৬০ টাকা কেজি।


বিক্রির জন্য পয়েন্ট এখনো চূড়ান্ত করা হয়নি জানিয়ে মোহাম্মদ রেয়াজুল হক বলেন, 'প্রাথমিকভাবে রাজধানীতে ১৫টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। এটা বাড়িয়ে ২০টি পয়েন্ট করা হতে পারে।'


গত বছরের প্রথম থেকে ২৮ রমজান পর্যন্ত একই ধরনের উদ্যোগ নিয়েছিল মন্ত্রণালয়। নথি থেকে দেখা যায়, গরুর মাংস ৫৫০ টাকা কেজি, খাসির মাংস ৮০০ টাকা কেজি, ড্রেসিং করা ব্রয়লার মুরগি ২০০ টাকা কেজি এবং প্রতিটি ডিম বিক্রি করা হয়েছে সাড়ে ৭ টাকায়।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo