সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
repoter 4

প্রকাশিত :
০২ জানুয়ারি ২০২৩, ০৪:০০ পিএম

মোট পঠিত: ৩৫০

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ, গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি

repoter 4
নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ, গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি
জাতীয়
ডেইলি বাংলা টাইমস:

রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বুধবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় কার্যালয়ের সামনে গিয়ে সমবেত হন নেতাকর্মীরা।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম, স্বেচ্ছাসেবক দলের নবগঠিত ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি জহির উদ্দিন তুহিনসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আব্দুস সালামসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির নেতারা বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানার নেতাকর্মীরাও নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, বরিশাল জেলা ও মহানগর, ময়মনসিংহ উত্তর জেলা, ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর, রংপুর জেলা ও মহানগর, দিনাজপুর জেলা, বান্দরবান জেলার কমিটি ঘোষণা করা হয়েছে। ওইদিনই স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এসব কমিটি অনুমোদন করেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo