সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১০ অক্টোবর ২০২৪, ১০:৩১ পিএম

মোট পঠিত: ২৭২

শান্তিতে নোবেল পেল জাপানি সংস্থা নিহোন হিদানকিও

Babul K.
শান্তিতে নোবেল পেল জাপানি সংস্থা নিহোন হিদানকিও
আন্তর্জাতিক

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে জাপানি সংগঠন নিহোন হিদানকিও। শুক্রবার (১১ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টায় এবং বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

নোবেল কমিটি জানিয়েছে, সংগঠনটিকে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার উদ্যোগ ও প্রচারণার জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। নিহোন হিদানকিও একটি পরমাণু অস্ত্র-বিরোধী সংগঠন, যা হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক হামলায় বেঁচে থাকা ব্যক্তিদের নিয়ে কাজ করে।

১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে এই দুই হামলায় যারা বেঁচে যান বা প্রভাবিত হন, তাদেরকে 'হিবাকুশা' বলা হয়। এই সংগঠন মূলত হিবাকুশাদের নিয়ে কাজ করে এবং তাদের অভিজ্ঞতা বিশ্বের সামনে তুলে ধরে, যাতে মানুষ বুঝতে পারে এ ধরনের অস্ত্র আর ব্যবহার করা উচিত নয়।

২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ইরানের কারাবন্দি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী।

পুরস্কারের ঘোষণা নোবেলপ্রাইজ ডট ওআরজি এবং সামাজিক মাধ্যমে নোবেল পুরস্কারের অফিসিয়াল চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।

নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট এ বছরের শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৬ জন প্রার্থীর নাম নিবন্ধন করেছিল, যার মধ্যে ১৯৭ জন ব্যক্তি এবং ৮৯টি সংস্থা অন্তর্ভুক্ত ছিল।

১৯০১ থেকে ২০২৪ সালের মধ্যে মোট ১১৪ বার নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে ১১১ জন ব্যক্তি এবং ৩০টি সংস্থা মিলে পুরস্কার বিজয়ীর সংখ্যা ১৪১। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি তিনবার (১৯১৭, ১৯৪৪, ১৯৬৩) নোবেল শান্তি পুরস্কার পেয়েছে, এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার দপ্তর দুইবার (১৯৫৪ ও ১৯৮১) পুরস্কার লাভ করেছে।

বাংলাদেশের ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক ২০০৬ সালে সমাজের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান।

আগামী ১৪ অক্টোবর, স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে এবং বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে অর্থনীতি ক্যাটাগরির পুরস্কার ঘোষণা করা হবে। এ ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ বছর নোবেল পুরস্কার ঘোষণা শেষ হবে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo