সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
repoter 4

প্রকাশিত :
০৩ এপ্রিল ২০১৯, ০৯:০০ পিএম

মোট পঠিত: ৩২৭

দেশে একদলীয় শাসনব্যবস্থা পুরোপুরি কার্যকর: ফখরুল

repoter 4
দেশে একদলীয় শাসনব্যবস্থা পুরোপুরি কার্যকর: ফখরুল
রাজনীতি
বিডি অনলাইন ডেস্ক :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে এখন রাজনীতি নেই, রাজনীতি একটা দলের কাছে চলে গেছে। পঁচাত্তরে এ দেশে একদলীয় শাসনব্যবস্থা এসেছিল। সেটা চলে যাওয়ার পর আবার একদলীয় শাসনব্যবস্থা পুরোপুরি কার্যকর হয়েছে। এখন যেটা আছে সেটা হলো ছদ্মবেশী গণতন্ত্র।

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আজকে কারাগারে আটক করে রাখা হয়েছে। যেটা তার আইনগতভাবে পাওনা জামিন সেটাও তিনি পাচ্ছেন না।

বর্তমান সরকার সম্পর্কে মির্জা ফখরুল বলেন, আমরা প্রতিদিনই মনে করব যে, একটা বেআইনি দখলদারি সরকার বসে আছে। তাকে মেনে নেয়ার তো কোনো কারণই নেই। আমরা সরকারকে বলেছি, এই নির্বাচনকে বাতিল করে পুনরায় একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে।

‘বেআইনি দখলদার সরকার’কে মেনে নেওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘গত নির্বাচনের পর থেকে মানুষ নির্বাচনবিমুখ ও রাজনীতিবিমুখ হয়ে গেছে। সুস্থ রাজনৈতিক সংস্কৃতি মানেই সহনশীলতা অন্যের মতামতকে সম্মান করতে হবে, নিজের সমালোচনা শুনতে হবে। তাহলেই দেশে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে।’

এ সময় বিগত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে পুনরায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান ফখরুল।

সে সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি আবু তাহের দুলাল, জেলা বিএনপির দফতর সম্পাদক মামুন-উর-রশিদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সোহাগসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo