সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
repoter 4

প্রকাশিত :
১০ মার্চ ২০১৯, ১০:০০ পিএম

মোট পঠিত: ৩৬২

ছাত্রজোটের বিক্ষোভ মিছিলে চবি ছাত্রলীগের হামলা

repoter 4
ছাত্রজোটের বিক্ষোভ মিছিলে চবি ছাত্রলীগের হামলা
রাজনীতি
বিডি অনলাইন ডেস্ক :

ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিলে হামলা করেছেন চবি ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় প্রগতিশীল ছাত্রজোটের ১০জন কর্মী আহত হয়েছেন। আজ ১২ মার্চম, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আবিদ, ওয়াসি, জান্নাত মুমু, সায়মা আক্তার। আহতদের মাঝে বাকি ছয়জনের পরিচয় পাওয়া যায়নি।

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক গৌরচাঁদ ঠাকুর অপু বলেন, ‘অনিয়ম ও কারচুপির প্রতিবাদে বেলা সাড়ে ১২টার দিকে চাকসুর সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করলে কতিপয় ছাত্রলীগের সন্ত্রাসীরা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালান। এসময় তারা নারী কমরেডদেরও মারধর ও লাঞ্চিত করেন। এতে আমাদের ১০ নেতাকর্মী আহত হন। আমরা এ বিষয়ে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিব।’

মারধরের বিষয়ে অস্বীকার করে চবি ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম বলেন, ‘ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে তারা পুরো শিক্ষাব্যবস্থাকে ব্যাহত করার জন্য বিক্ষোভ করছিলেন।সেসময় চবি ছাত্রলীগ তাদেরকে প্রতিহিত করেছে।’

এ বিষয়ে চবি ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠ্য বিষয়ক সম্পাদক আমীর সোহেল বলেন, ‘ক্যাস্পাসে তারা স্বাধীনতা বিরোধী আন্দোলন করছিলেন এবং ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন। সে কারণে ছাত্রলীগ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। নেত্রীর বিরুদ্ধে কোনো ধরণের কথা আপোস করবে না চবি ছাত্রলীগ।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo