সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৫ মে ২০২৪, ০৭:৫৩ এএম

মোট পঠিত: ৩০৫

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

Babul K.
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে গুলি, অবস্থা আশঙ্কাজনক
আন্তর্জাতিক


স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। বুধবার (১৫ মে) একটি সরকারি বৈঠক শেষে ফেরার পথে তিনি তলপেটে গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।


স্লোভাক গণমাধ্যমের বরাতে এসব তথ্য জানিয়েছে রয়টার্স ও বিবিসি।



বুধবার বিকেলে হ্যান্ডলোভা শহরে হাউজ অব কালচারের বাইর থেকে চার রাউন্ড গুলি চালানো হয়। গুলি তার পেটে লেগেছে। মূলত যে ভবনের সামনে তাকে গুলি করা হয় সেখানে সরকারি একটি বৈঠক হয়েছে।


স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।


স্লোভাকিয়ার টিএএসআর নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির সংসদের একটি সেশনে ডেপুটি স্পিকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং সংসদ মুলতবি করেছেন।


দেশটির প্রেসিডেন্ট জুজানা ক্যাপুতোভা প্রধানমন্ত্রীর ওপর নৃশংস ও নির্মম হামলার নিন্দা করেছেন। ক্যাপুতোভা বলেন, আমি হতভম্ব। আমি আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন।


ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইনও হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, আমাদের সমাজে এমন সহিংসতার কোনো স্থান নেই।


রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী বলেছেন, বুধবার রাজধানী ব্রাতিস্লাভার উত্তর-পূর্ব হ্যান্ডলোভায় বৈঠকের পর বেশ কয়েকটি গুলির শব্দ শোনা গেছে। পুলিশ এক ব্যক্তিকে আটক করে গাড়িতে করে নিয়ে গেছে।


স্লোভাক বার্তা সংস্থা টিএএসআর সংসদীয় ভাইস চেয়ারম্যান লুবোস ব্লাহাকে উদ্ধৃত করে বলেছে, রবার্ট গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তার গাড়ির দিকে চারটি গুলি ছোড়া হয়েছে। এদের মধ্যে একটি রবার্টের শরীরে লেগেছে।


স্লোভাকিয়ার জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, ৫৯ বছর বয়সী এক ব্যক্তি শরীরে গুলি লেগেছে এমন খবর পেয়ে তারা একটি হেলিকপ্টার পাঠিয়েছেন।


গত বছর চারবারের মতো মধ্য ইউরোপীয় দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন রবার্ট। স্লোভাকিয়া ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo