সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
repoter 4

প্রকাশিত :
০৩ জানুয়ারি ২০২৩, ১০:০০ পিএম

মোট পঠিত: ৩৮৬

যে তারিখ থেকে শুরু হতে পারে রোজা

repoter 4
যে তারিখ থেকে শুরু হতে পারে রোজা
অর্থনীতি
ডেইলি বাংলা টাইমস:
২০২৩ সালে রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। খালিজ টাইমসের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে ইউএইর এই জাতীয় দৈনিক।

আরবি পঞ্জিকার নবম মাস হলো রমজান। যা মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচনা করা হয়। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আসে পবিত্র এ মাস অতিবাহিতের পর।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জাতীয় দৈনিক খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, জ্যোতির্বিজ্ঞানীদের প্রতিষ্ঠান এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি হিসেব-নিকেশ অনুযায়ী, আগামী ২৩ মার্চ (বৃহস্পতিবার) থেকে রমজান মাস শুরু হতে পারে।

আর এবার রমজান মাস ২৯ দিনে হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেব অনুযায়ী আগামী ২১ এপ্রিল (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে দিন, মাস ও বছর গণনার দুটি পদ্ধতি রয়েছে-সৌর পদ্ধতি ও চান্দ্র পদ্ধতি। সূর্যের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে তৈরি পঞ্জিকাকে বলা হয় সৌর পঞ্জিকা এবং চাঁদের গতিবিধি হিসেব করে তৈরি পঞ্জিকাকে বলা হয় চান্দ্র পঞ্জিকা।

বিশ্বের অধিকাংশ দেশ সৌর পঞ্জিকা অনুসরণ করলেও মধ্যপ্রাচ্যের আরবি ভাষা-ভাষী দেশগুলো চান্দ্র পঞ্জিকা মেনে চলে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo