সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৭ এপ্রিল ২০২৪, ১০:২৫ এএম

মোট পঠিত: ৩০৪

কোনো যুদ্ধবিরতি নয়: নেতানিয়াহু

Babul K.
কোনো যুদ্ধবিরতি নয়: নেতানিয়াহু
আন্তর্জাতিক

গাজা যুদ্ধে জয় থেকে মাত্র এক ধাপ দূরে ইসরায়েল। তাই হামাস যতক্ষণ না সব জিম্মিকে মুক্তি না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো যুদ্ধ বিরত নয়। রোববার এ কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর এএফপির।


গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের ছয় মাস পূর্তি উপলক্ষে মন্ত্রিসভার বৈঠকে এসব কথা বলেন নেতানিয়াহু।



নেতানিয়াহু বলেন, আমরা বিজয় থেকে এক ধাপ দূরে। কিন্তু আমরা যে মূল্য দিয়েছি তা বেদনাদায়ক ও হৃদয়বিদারক।


আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে কায়রোতে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জিম্মিদের মুক্ত না করে যুদ্ধবিরতি হবে না। ইসরায়েল চুক্তি করতে প্রস্তুত, ইসরায়েল আত্মসমর্পণ করতে প্রস্তুত নয়।’



তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক মহলের উচিত ইসরায়েলের ওপর চাপ না দিয়ে হামাস ওপর চাপ দেওয়া। তাহলে জিম্মিদের মুক্তি বাস্তবায়িত হওয়ার পথে আগাবে।’


ড্রোন হামলায় ১ এপ্রিল গাজায় মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত কর্মী নিহত হওয়ার পর আন্তর্জাতিক ক্ষোভের ঝড়ের মুখে পড়েছে ইসরায়েল।


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার নেতানিয়াহুকে সঙ্গে ফোনে ‘অবিলম্বে যুদ্ধবিরতি’তে যেতে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বেসামরিকর হত্যা হ্রাস ও মানবিক অবস্থার উন্নতির জন্য শর্ত সাপেক্ষে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।


ইরান ‘প্রক্সির মাধ্যমে’ ইসরায়েলের বিরুদ্ধে বেশ কয়েকটি হামলা চালিয়েছে অভিযোগ করে নেতানিয়াহু বলেন, ‘যেই আমাদের আঘাত করে বা আঘাত করার পরিকল্পনা করুক না কোনো আমরা তাকে আঘাত করব। আমরা এই নীতিটি সর্বদা ও সাম্প্রতিক দিনগুলোতে প্রয়োগ করেছি।’


দামেস্কে তেহরানের দূতাবাসে সোমবার একটি ইসরায়েলি বিমান হামলায় সাত নিরাপত্তাকর্মী নিহত হওয়ার পর ইসরায়েলে হামলার হুমকি দিয়েছে ইরান। একারণে গাজায় যুদ্ধ আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।


এদিকে লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ আন্দোলনের নেতা হাসান নাসরুল্লাহ দূতাবাসে হামলাকে একটি ‘টার্নিং পয়েন্ট’ বলে অভিহিত করেছেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo