সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
repoter 3

প্রকাশিত :
১৫ ডিসেম্বর ২০২২, ১০:০০ পিএম

মোট পঠিত: ৩৬৫

ঢাকায় চার সদস্যের পরিবারে মাসিক খাবার খরচ প্রায় ২৪ হাজার টাকা: সিপিডি

repoter 3
ঢাকায় চার সদস্যের পরিবারে মাসিক খাবার খরচ প্রায় ২৪ হাজার টাকা: সিপিডি
অর্থনীতি

ডেইলি বাংলা টাইমস : ঢাকায় চার জন সদস্যের পরিবারে খাবার কিনতে প্রতি মাসে খরচ হয় সাড়ে ২৩ হাজার টাকা। আর খাদ্য তালিকা থেকে মাছ-মাংস বাদ দিলে এ খরচ দাঁড়ায় সাড়ে ৯ হাজার টাকায়। এমন অবস্থায় পরিবারের খাদ্যপণ্য কিনে এ শহরে টিকে থাকা নিম্ন ও মধ্যবিত্তদের জন্য কঠিন হয়ে পড়েছে।

শনিবার সকালে ‘সংকটে অর্থনীতি: কর্মপরিকল্পনা কী হতে পারে?’ শীর্ষক এক সংলাপে এ তথ্য দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বিশ্ববাজারের সঙ্গে স্থানীয় বাজারের পণ্যমূল্য বৃদ্ধির অনেক পার্থক্য রয়েছে জানিয়ে গবেষকরা বলেন, বিশ্ববাজারে যে হারে পণ্যের মূল্য বাড়ছে, স্থানীয় বাজারে তারচেয়ে অনেক বেশি হারে বাড়ছে। বিশেষ করে চাল, আটা, চিনি ও ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারে কমলেও স্থানীয় বাজারে এর প্রভাব নেই। এছাড়া অভ্যন্তরীণ উৎপাদিত পণ্যের দামও কোনো কারণ ছাড়াই ঊর্দ্ধমুখী। এমন পরিস্থিতিতে শ্রমজীবীদের বেতন বৃদ্ধি করার তাগিদ দিয়েছে সংস্থাটি।

দেশের ব্যাংকিং খাত সংস্কার ও মুদ্রা ব্যবস্থাপনায় দক্ষ পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়ে সংলাপে গবেষক ও অর্থনীতিবিদরা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত স্থিতিশীলতার জন্য অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি করতে হবে। এছাড়া খেলাপি ঋণ বাড়ছে। ঋণ দেওয়ায় অনিয়ম এখনও আছে। এ বিষয়ে দক্ষতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে।

এসময় সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, দেশে ব্যাংক খাতের যে দুর্বলতা তা (কোভিড-১৯) পরিস্থিতি কিংবা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে নয়। এ খাতে দুর্বলতা দীর্ঘদিনের। খেলাপি ঋণ প্রতিনিয়ত বাড়ছে। এ থেকে উন্নতি না হলে ব্যাংকগুলোতে মূলধনের ঘাটতি থেকেই যাবে। প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক, আইন এবং তথ্যগত দুর্বলতার ফলে এ খাত স্বাভাবিক হচ্ছে না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এছাড়া আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, পিআরআই-এর নির্বাহী পরিচালক ড. আহসান হাবিব মনসুর, বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন প্রমুখ।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo