সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৭ জানুয়ারি ২০২৪, ০৭:৩৬ এএম

মোট পঠিত: ৩৩১

বিএনপির সঙ্গে ইইউর ইলেকশন এক্সপার্ট টিমের বৈঠক

Babul K.
বিএনপির সঙ্গে ইইউর ইলেকশন এক্সপার্ট টিমের বৈঠক
রাজনীতি

বিএনপির সঙ্গে বৈঠক করেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দুই মাসের জন্য ঢাকায় আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের ইলেকশন এক্সপার্ট টিম। বুধবার বিকাল ৫ টায় ভার্চুয়ালি শুরু হয়ে সন্ধ্যা ৬ টা ২০ মিনিট শেষ হয়।


বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। এছাড়া নজরুল ইসলাম খানসহ বৈঠকে উপস্থিত ছিলেন, চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির ও বিএনপি মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান আসাদ। 


সূত্র জানায়, বৈঠকে  বিএনপির পক্ষ থেকে ভোট কেন্দ্রের নানা চিত্র, নির্বাচনের পরে সরকার পক্ষের স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ ও ভোটের নানা অনিয়মের চিত্র প্রমান সহ তুলে ধরা হয়। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন,  নির্বাচনে যা ঘটেছে সেই সত্যিটাই আমরা তুলে ধরেছি। কোন পেক্ষাপটে দেশের জনগণ ভোট কেন্দ্রে যায়নি, সেটার রিয়েল চিত্র নির্বাচন পযবেক্ষক টিমের জানা প্রয়োজন। বৈঠকে ইইউ ইলেকশন এক্সপার্ট টিমের প্রতিনিধি দলের সদস্য ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল এনালিস্ট),  সুইবেস শার্লট (ইলেকটোরাল এনালিস্ট) এবং রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট) উপস্থিত ছিলেন। এর আগে গত ২৯ নভেম্বর ঢাকায় পৌঁছায় ইইউর চার সদস্যের নির্বাচনী এক্সপার্ট টিমটি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo