সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২০ নভেম্বর ২০২৩, ০২:১৪ এএম

মোট পঠিত: ৩৬৫

বিএনপির চার শীর্ষ নেতাসহ ৪৯ নেতাকর্মীর কারাদণ্ড

Babul K.
বিএনপির চার শীর্ষ নেতাসহ ৪৯ নেতাকর্মীর কারাদণ্ড
আইন-আদালত

চারটি মামলায় বিএনপির ৪৯ জন নেতাকর্মীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন দলটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব প্রমুখ। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ ও মোহাম্মদ শেখ সাদী এ রায় ঘোষণা করেন।

রায়ের সময় কারাদণ্ডপ্রাপ্ত কেউ আদালতে উপস্থিত ছিলেন না। তাদের সকলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের জানুয়ারিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বিএনপির ১৩ নেতাকর্মীর নামে পুলিশ নিউমার্কেট থানায় মামলা দায়ের করে। এ মামলার তদন্তে হাবিবুন নবী খান সোহেল, মীর সরাফত আলী, আজিজুল বারী হেলালসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। সেই মামলায় আদালতে সাক্ষ্য গ্রহণ শেষে ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এই রায় দেন। রায়ে বেআইনি সমাবেশের অপরাধে ১৪ জনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে সমাবেশে থেকে আঘাত করার অপরাধে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।     

রাজধানীর তেজগাঁও এলাকায় ২০১৫ সালে মে মাসে একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগের মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ সাতজনকে দুই বছর কারাদণ্ড দিয়েছেন ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী। এছাড়া বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলামসহ ১৪ জনকে দুই বছর তিন মাস করে সাজা দেন আদালত। বেআইনি সমাবেশের অপরাধে রফিকুলসহ ১৪ জনের ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে তাদের প্রত্যেকের দুই বছর কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া রাজধানীর শাহজাহানপুর থানায় ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে দায়ের করা মামলায় বিএনপির ১৪ জন নেতাকর্মীর দুই বছর ৩ মাস করে কারাদণ্ড দেন ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo