সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৪ মার্চ ২০২৬, ০১:৪৩ এএম

মোট পঠিত:

বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

Babul K.
বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠককালে বলেছেন, নির্বাচনটি ঘিরে ওয়াশিংটন যে প্রত্যাশা করেছিল, তার চেয়েও বেশি শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খলিলুর রহমান বলেন, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বলেছেন যে, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন এতটা শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে অনুষ্ঠিত হয়েছে যে, যুক্তরাষ্ট্র অবাক হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, ওয়াশিংটনে আমার সফরের সময় বলেছিলাম, আমরা নির্বাচনকে উৎসবমুখর করতে চাই। তখন তারা ভেবেছিলেন এটি আদৌ সে রকম হবে কি না। পরে তারা দেখেছেন যে, এটি সত্যিই উৎসবমুখর নির্বাচনে পরিণত হয়েছে।’

খলিলুর আরো বলেন, বৈঠকে উপস্থিত বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতও অনুরূপ পর্যবেক্ষণ তুলে ধরে বলেন, কিছু ভোটকেন্দ্রে মেলার মতো পরিবেশ ছিল।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনে বিপুল বিজয় লাভ করেছে।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র সরকার আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। নির্বাচনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে একটি অভিনন্দনপত্র পাঠিয়েছিলেন।

খলিলুর রহমান বলেন, তিনি পল কাপুরকে সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি সম্পর্কে অবহিত করেছেন এবং জাতীয় স্বার্থ ও অভিন্ন অগ্রগতি লাভ করতে আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখার ঢাকার কৌশল তুলে ধরেছেন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রসঙ্গ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন এবং হতাহতের সংখ্যা কমিয়ে আনা ও আরো আঞ্চলিক অস্থিতিশীলতা প্রতিরোধে দ্রুত কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হয়েছে।

প্রতিরক্ষা সহযোগিতা সম্পর্কিত প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, বৈঠকে প্রতিরক্ষার বিষয়টি আলোচনায় আসেনি এবং জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিএসওএমআইএ) ও অ্যাকুইজিশন ক্রস-সার্ভিসিং এগ্রিমেন্ট (এসিএসএ)-এর উল্লেখ করা হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে অর্থনৈতিক সম্পৃক্ততাসহ বাংলাদেশুযুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে উভয় দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

পল কাপুর শান্তিপূর্ণ, অবাধ ও উৎসবমুখর সাধারণ নির্বাচন হিসেবে বর্ণনা করে নতুন সরকারকে অভিনন্দন জানান এবং দ্বিপক্ষীয় সম্পর্ক অব্যাহতভাবে আরো শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন।

তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে রিসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্টের বিধানসমূহ বাস্তবায়নের গুরুত্বও তুলে ধরেন।

আলোচনায় রোহিঙ্গা ইস্যুও অন্তর্ভুক্ত ছিল। পররাষ্ট্রমন্ত্রী অব্যাহত মানবিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান এবং সংকটের টেকসই সমাধানের জন্য ধারাবাহিক আন্তর্জাতিক প্রচেষ্টা কামনা করেন।

উভয় পক্ষ আশা প্রকাশ করেছে, নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ ও প্রাতিষ্ঠানিক সংলাপ আগামী বছরগুলোতে বাংলাদেশ-মার্কিন সম্পর্ককে আরো গভীর করবে।

বৈঠকে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন। এর আগে, পল কাপুর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সংক্ষিপ্ত বৈঠক করেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo