সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২০ নভেম্বর ২০২৩, ০২:২৬ এএম

মোট পঠিত: ৩৪৭

ঢাকায় তিন বাসে আগুন

Babul K.
ঢাকায় তিন বাসে আগুন
অপরাধ

বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো ৪৮ ঘন্টার হরতালের শেষ দিনে রাজধানীতে কয়েক ঘন্টার ব্যবধানে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার  দুপুর আড়াইটার পর থেকে সন্ধ্যা পযর্ন্ত এসব ঘটনা ঘটে।

এদিন বিকেল পাঁচটার পরপরই রাজধানীর পল্টন মোড়ে তানজিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এর আগে সোয়া ৩টার দিকে রাজধানীর মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে দুস্কৃতিকারী। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করে বলেন, মতিঝিল মধুমিতা সিনেমা হলের গলির মুখে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যাওয়ার আগেই আগুন নিভে যায়।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কাছাকাছি সময়ে মিরপুর-১০ নম্বরে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

বিএনপি-জামায়াত ও সমমনা রাজনৈতিক দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতালে ১৮টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ১৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত দুর্বৃত্তরা ১৮টি যানবাহনে অগ্নিসংযোগ করে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo