সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৭ নভেম্বর ২০২৩, ০১:১৬ এএম

মোট পঠিত: ৩২৪

আমেরিকার চিঠি না পেয়ে ক্ষুব্ধ কাদের সিদ্দিকী

Babul K.
আমেরিকার চিঠি না পেয়ে ক্ষুব্ধ কাদের সিদ্দিকী
রাজনীতি

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘আমেরিকার রাষ্ট্রদূতের বাংলাদেশে এত দৌড়াদৌড়ি ভালো না। এটা তার দেশের নির্বাচন না। নির্বাচন আমাদের দেশের। আমরা আমেরিকায় বাস করি না, বাংলাদেশে বাস করি। আমেরিকা স্যাংশন দেবে এই ভয়ে আমরা বিয়ে করব নাকি বউ তালাক দেব, মেয়ের বিয়ে হবে নাকি ছেলের বিয়ে করাব- এই চিন্তাভাবনা করা উচিত নয়।’ 

আজ শুক্রবার টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আজ আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৭তম মৃত্যুবার্ষিকী ছিল।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সংলাপের আহ্বান জানিয়ে বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। চিঠি পৌঁছে দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। সে প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, ‘তিনি (পিটার হাস) তিনটা দলকে চিঠি (পৌঁছে) দিয়েছেন। বাংলাদেশে আর কোনো দল নেই? তিনিইতো তিনটা দলকে চিঠি দিয়ে ভাগ করে ফেলেছেন, দেশকে বিভক্ত করেছেন। এটা গর্হিতকর অন্যায়। এজন্য তার স্যাংশন পাওয়া উচিত বাংলাদেশের জনগণের পক্ষ থেকে।’

তিনি বলেন, ‘তাঁরা যে তিনটা দেশকে চিঠি দিয়েছেন এটা দেশের সংবিধান অনুসারে, রাষ্ট্রের নাগরিক হিসেবে তিনি জঘন্য অপরাধ করেছেন। এজন্য তাকে আইনের আওতায় নেওয়া যেতে পারে।’

কাদের সিদ্দিকী বলেন, ‘আমাদের ছোট দেশ বিধায়, গরিবের সুন্দরী বউয়ের মতো যে যা খুশি আমাদের সঙ্গে করবেন, এটা হতে পারে না। এটা চলতেই পারে না। কোনো বিদেশির এইভাবে দৌড়ঝাঁপ করার কোনো সুযোগ ছিল না।’

নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোট করবেন কি না- এমন প্রশ্নে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, ‘আমরা যদি আওয়ামী লীগের সঙ্গে জোট করি তাহলে নির্বাচন করব কার সঙ্গে? বিএনপি নির্বাচনে নেই, জাতীয় পার্টিও টানাটানি করছে। আমরাও আওয়ামী লীগের সাথে গিয়ে যদি জোট বাঁধি, তাহলে মানুষ ভোট দেবে কাকে? মানুষের ভোট দেওয়ার জায়গা থাকবে না।’

তিনি বলেন, ‘আমরা হয়ত তিনশ আসনে প্রার্থী নাও দিতে পারি। আমাদের সেই প্রস্তুতি নেই, আমরা অত বড় দলও না। কিন্তু আমরা অনেক আসনে প্রার্থী দেব। অন্য দলের লোকজনকেও আমাদের দল থেকে গামছা মার্কা উপহার দেব।’

গাজায় ইসরায়েলি হামলার প্রসঙ্গ টেনে কাদের সিদ্দিকী বলেন, ‘বিএনপিতে মুসলমান আছে কি না আমি জানি না। আমেরিকার সমর্থন নেওয়া বিএনপিকে মুসলমানের ভোট দেওয়া উচিত না। ইসরায়েল যেভাবে গাজার ওপর অত্যাচার করছে, মুসলমানদের অত্যাচার করছে, বৃদ্ধ-শিশুকে হত্যা করছে, এই অবস্থায় আমেরিকার পক্ষে পৃথিবীর একটি মানুষেরও দাঁড়ানো উচিত না।’


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo