সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৯ অক্টোবর ২০২৩, ০৬:৫১ এএম

মোট পঠিত: ৩৮৯

টানা ডিম খেলে স্বাস্থ্যঝুঁকি বাড়বে শিশুদের: গবেষণা

Babul K.
টানা ডিম খেলে স্বাস্থ্যঝুঁকি বাড়বে শিশুদের: গবেষণা
লাইফষ্টাইল

পরিবারের পুষ্টির জোগান দিতে সবাই সর্বপ্রথম বেছে নেন ডিম। সব বাবা-মাই চান নিজের সন্তানকে নিয়মিত এই পুষ্টিকর খাবার খাওয়াতে। কিন্তু এবার সেই খাবার নিয়েই এলো শঙ্কার খবর। গবেষণায় ডিমে পাওয়া গেছে সীসাসহ কিছু ক্ষতিকর ভারী ধাতুর উপস্থিতি। যা ধীরে ধীরে মারণব্যাধিতে ঠেলে দিতে পারে যেকোনো মানুষকে।

সম্প্রতি কারওয়ান বাজারসহ রাজধানীর বড় ৬টি বাজার থেকে ৭২টি ফার্মের ডিম সংগ্রহ করে তাতে ১০টি ভারী ধাতুর উপস্থিতি অনুসন্ধান করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, হাজী দনেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিসিএসআইআর এর গবেষকরা। সেই ডিমগুলোতে দস্তা, তামা, সিসা ও লৌহের অস্বাভাবিক উপস্থিতি মিলেছে। যার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকি সীসা নিয়ে।

তবে যে পরিমাণ সীসার উপস্থিতি মিলেছে তা বড়দের জন্য তেমন ক্ষতিকর না হলেও প্রতিদিন ডিম খাওয়া শিশুদের জন্য ঝুঁকি রয়েছে বলে জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল টক্সিকোলজিস্ট ডা. ফজলে রাব্বী চৌধুরী বলেন, যেকোনো মাধ্যমে মানুষের শরীরে ভারী ধাতু, বিশেষ করে সীসা প্রবেশ করলে তা সেই মানুষকে ধীরে ধীরে ক্যানসার, হৃদ্‌রোগ, শ্বাস-প্রশ্বাসের জটিলতা, রক্তশূন্যতা, মস্তিষ্ক-কিডনি-স্নায়ুর ক্ষতিসহ নানান জটিল রোগের দিকে নিয়ে যায়। বিশেষ করে এটি চরম ক্ষতি করে শিশু ও গর্ভবতী মায়ের।

মুরগীর খাবারের মাধ্যমে এইসব ক্ষতিকর উপদান ডিমে আসছে বলে জানিয়ে খাদ্য ব্যবস্থাপনায় বিশেষ নজরদারির পরামর্শ দিয়েছেন গবেষকরা।

এর আগে ঢাকা শহরের বিভিন্ন বাজার থেকে সংগৃহীত চাষের মাছেও সীসার উপস্থিতি পাওয়া গেছে। সেই সময়ও মাছে সীসার উপস্থিতির জন্য ট্যানারি বর্জ্য দিয়ে ফিস ফিড তৈরিকে দায়ী করা হয়েছিল।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo