সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০২ অক্টোবর ২০২৩, ০৬:৫৪ এএম

মোট পঠিত: ৫১৯

দেশে বাণিজ্য নিষেধাজ্ঞা আসতে পারে

Babul K.
দেশে বাণিজ্য নিষেধাজ্ঞা আসতে পারে
সাক্ষাৎকার
ড. কলিমউল্লাহর আশঙ্কা

দেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা আসতে পারে বলে মনে করছেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। রবিবার (২ অক্টোবর) দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে অংশ নিয়ে এ আশঙ্কার কথা জানান তিনি।

ড. কলিমউল্লাহ বলেন, ‘বাণিজ্য নিষেধাজ্ঞা আসতে পারে, সেটা আসার সম্ভাবনা প্রবল। আর সেটা যদি আরোপ করেই ইউরোপীয় ইউনিয়ন, তাহলে জিএসপি সুবিধা প্রত্যাহার হয়ে যাবে এবং তার ফলে যে আপারেল বা আমাদের রেডিমেড গার্মেন্টস সেক্টরটা সেটা মারাত্মক ক্ষতির মুখে পড়বে। ইতোমধ্যে আমাদের বিজিএমইএ সভাপতি ফারুক (ফারুক হাসান) তিনি জানান দিয়েছেন, শতকরা ৩৩ ভাগ যে চাহিদা এটা কমে গেছে। অর্থাৎ অর্ডার সেই পরিমাণে আসছে না এবং একটা ঝুঁকি আছে এটি শূন্যের কোটায় চলে যাওয়ার।’

তিনি বলেন, ‘চিন্তা করে দেখেন কি পরিমাণ নারীশ্রমিক এই সেক্টরে কাজ করছেন, তারা এই করোনার সময় কেমন একটা হুটোপুটি শুরু করলেন, কেমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো। তার ধারাবাহিকতায় যদি এবার এই অবস্থা ঘটে তাহলে আমি জাস্ট রিফ্রেশ করার জন্য, যদিও প্রতিতুলনা চলে না।’


জানিপপ চেয়ারম্যান বলেন, ‘আবুল মাল আব্দুল মুহিত যখন অর্থমন্ত্রী ছিলেন, তখন আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ঢাকা শহরকে কেমন করে ফেলেছিল ওই ভ্যাটের প্রত্যাহারের দাবিতে। প্রাইভেট শিক্ষাখাতে ভ্যাট প্রত্যাহারে। সেই রকম একটা পরিস্থিতি বা সিনারিও আমরা কল্পনা করতে পারি যেটা দুঃস্বপ্নের মতো আমাদের কাছে।’


তিনি বলেন, ‘এর পাশাপাশি এসিইউ (আকু) পেমেন্টের সিস্টেমটা আমাদের এশিয়ান কান্ট্রিগুলোতে সেখানে আমরা বাকিতে পণ্য আমদানি করতে পারতাম। সেই জায়গাটাতে মার্কিনিরা এক ধরনের, ১৯৭৪ সালের যে আইন সেই আইন অনুসারে তাদের দাঁত বসিয়েছে। যার ফলে কি দাঁড়াচ্ছে, এমনকি আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে আমরা যদি কোনো পণ্য আমদানি করতে চাই আমাদের নগদে পেমেন্ট করতে হবে। বাকিতে আনার আর সুযোগ থাকল না।’


ড. কলিমউল্লাহ বলেন, ‘পুরো মনিটারি সিস্টেমে (মুদ্রা ব্যবস্থায়) কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্য দেশগুলোর একটি অবস্থান আছে। সেইগুলো তারা যদি সম্মিলিতভাবে ব্যবহার শুরু করে, আমরা ক্ষতিগ্রস্থ হব।’


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo