সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৭ আগস্ট ২০২৩, ০৩:৪২ পিএম

মোট পঠিত: ৩৪৮

নিষেধাজ্ঞা-ভিসানীতি কার ওপর প্রযোজ্য হয় দেখা যাবে: ওবায়দুল কাদের

Babul K.
নিষেধাজ্ঞা-ভিসানীতি কার ওপর প্রযোজ্য হয় দেখা যাবে: ওবায়দুল কাদের
জাতীয়

বিএনপি নিষেধাজ্ঞা, ভিসানীতি প্রয়োগের মতো কাজ করে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মার্কিন ভিসানীতি কাদের ওপর প্রয়োগ করা হবে সেটি দেখা যাবে বলেও তিনি মন্তব্য করেন।

শুক্রবার (১৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ১৫ আগস্টের সব শহিদের স্মরণে ঢাবি শাখা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


মন্ত্রী বলেন, আপনাদের (যুক্তরাষ্ট্র) তো মূল কথা নির্বাচনে যে বাধা দেবে, তার বিরুদ্ধে ভিসানীতি? এই কাজ তো বিএনপি করছে। আমরা তো করছি না। আমরা তো শান্তিপূর্ণ নির্বাচন চাই। নির্বাচনের আগে পরে শান্তি চাই। যারা নির্বাচনের নামে আগুন সন্ত্রাসের পরিকল্পনা করবে, আমরাও দেখব এই নিষেধাজ্ঞার মানে কী, এই ভিসানীতি কার বিরুদ্ধে প্রয়োগ হবে।


বিএনপির বিরুদ্ধে কেন ভিসানীতি নেই জানতে চেয়ে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে কী বিপদে আমরা আছি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, ইউরোপের নেতাদের আমরা তো দাওয়াত করি না। কোথা থেকে এত মেহমান আসে? ইউরোপ-আমেরিকার মেহমান না বলে চলে আসে। আসতে চান, আমাদের বলেন, আমরা আদর যত্ন করে রাখব। কী জানতে চান বলেন, প্রয়োজনে আমাদের জনগণের সঙ্গে কথা বলেন। আপনারা কথা বলেন, নিষেধাজ্ঞা দেন, ধমক দেন, এখন আবার ভিসানীতি দেন। কিন্তু এই হুমকি বিএনপির ব্যাপারে কেন বলেন না।


আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দেন তিনি। ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার চাইলে আপনি পাকিস্তানে চলে যান।


এ আয়োজনে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। সভায় সভাপতিত্ব করেন ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির সয়ন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo