সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১১ আগস্ট ২০২৩, ১০:৩৫ পিএম

মোট পঠিত: ৩৩৬

বৃষ্টি আরও বাড়তে পারে, থাকবে কয়েকদিন

Babul K.
বৃষ্টি আরও বাড়তে পারে, থাকবে কয়েকদিন
জাতীয়

সারাদেশেই কমবেশি বৃষ্টি হবে এই মাসে। তবে শুক্রবারের পর থেকে বৃষ্টি বাড়তে পারে যা চলবে বুধবার পর্যন্ত। এরপর বৃষ্টি কমতে থাকবে। বাড়তে থাকবে তাপমাত্রা। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক শুক্রবার সকালে বলেন, দেশের সব বিভাগেই এ মাসজুড়ে থেমে থেমে বৃষ্টি হবে। আজকের পর থেকে ১৬ আগস্ট পর্যন্ত বৃষ্টি থাকবে। ১৪ তারিখে বৃষ্টি একটু কমতে পারে। এরপর আরও দুদিন বৃষ্টি হবে।

তিনি জানান,  বুধবারের পর কমতে থাকবে বৃষ্টি। এরপর বাড়তে থাকবে তাপমাত্রা।  

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অনেক জায়গায় আজ বজ্রসহ বৃষ্টি বাড়তে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। শনিবারের পর আবহাওয়ার সামান্য পরিবর্তনও আসতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টশ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। শনিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

তাপমাত্রা: সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবারের পর আবহাওয়ার সামান্য পরিবর্তন আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে ৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে বৃহস্পতিবার সর্বোচ্চ ৬৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo