সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৫ জুলাই ২০২৩, ১১:৪৭ পিএম

মোট পঠিত: ৩৫১

বাংলাদেশে এসে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আদানি

Babul K.
বাংলাদেশে এসে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আদানি
জাতীয়

বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি। ইতোমধ্যে দেশে ফিরে গেছেন তিনি। ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি গ্রুপ নির্মিত ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি চালু হয়েছে। এজন্যই মূলত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছিলেন গৌতম।


শনিবার (১৫ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এ তথ্য জানান তিনি।


গৌতম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছি। তাকে ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার আলট্রা সুপার ক্রিটিক্যাল গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের পুরো উৎপাদন বুঝিয়ে দিতে পেরে সম্মানিত বোধ করছি। 


করোনা মহামারির মধ্যেও কাজ শুরু করে যারা মাত্র সাড়ে ৩ বছরে বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে নিয়ে এসেছেন, ভারত ও বাংলাদেশের সাহসী সেই দলকে স্যালুট জানান তিনি।


বিদ্যুৎ বিভাগ ও আদানি গ্রুপের দায়িত্বশীল সূত্র জানায়, এদিন সকাল ১০টার দিকে নিজের বিমানে ঢাকায় অবতরণ করেন গৌতম। বেলা ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর দুপুর সোয়া ১টার দিকে ঢাকা ছেড়ে যান তিনি।


ঝাড়খণ্ডে আদানি গ্রুপ নির্মিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াটের ২টি ইউনিট রয়েছে। গত মার্চে প্রথমটি থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। পরে ৬ এপ্রিল সেটি থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন আরম্ভ হয়। আর দ্বিতীয় ইউনিট থেকে উৎপাদন শুরু হয় ২৫ জুন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo