সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২১ জুন ২০২৩, ০৪:৫২ পিএম

মোট পঠিত: ৩৪৪

বিশ্বের সবচেয়ে বিবাহযোগ্য নারী উর্বশী

Babul K.
বিশ্বের সবচেয়ে বিবাহযোগ্য নারী উর্বশী
বিনোদন

ডেইলি বাংলা টাইমস: 

ওয়ার্ল্ড মোস্ট এলিজেবল ব্যাচেলর’ পুরস্কার পেলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। বিশ্বের সবচেয়ে বিবাহযোগ্য নারীর এই তকমা দিয়েছে আইডব্লিউএম বাজ। পাশাপাশি গ্লোবাল সুপারস্টার অ্যাচিভার পুরস্কারও পেয়েছেন তিনি। এসব তথ্য জানিয়ে উর্বশী ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন।

আইডব্লিউএম বাজ অ্যাওয়ার্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে উর্বশী রাউতেলা লিখেন— ‘ওয়ার্ল্ড মোস্ট এলিজেবল ব্যাচেলর পুরস্কার প্রদানের জন্য আইডব্লিউএম বাজ কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে অধ্যবসায়ের সঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।’


ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্তের সঙ্গে নাম জড়িয়েছে উর্বশী রাউতেলার। রেস্তোরাঁ, পার্টি, বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে একসঙ্গে দেখা গেছে। তবে ২০১৯ সালে উর্বশীর সঙ্গে সম্পর্কের বিষয়টি মিথ্যা বলে উড়িয়ে দেন ঋষভ। এসব নিয়ে জলঘোলা কম হয়নি।

২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo