সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৪ জুন ২০২৩, ০২:২৮ এএম

মোট পঠিত: ৩৭৪

গণতান্ত্রিক দেশগুলো বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়: আমীর খসরু

Babul K.
গণতান্ত্রিক দেশগুলো বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়: আমীর খসরু
রাজনীতি

ডেইলি বাংলা টাইমস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বের সব গণতান্ত্রিক দেশ আমাদের দেশের আগামী নির্বাচন নিয়ে ইতোমধ্যে তাদের সদিচ্ছা ব্যক্ত করেছে। তারা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য চেষ্টা করে যাচ্ছে।রোববার (৪ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশে নতুন এসেছেন। আজ তিনি আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। জাপান বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু। এখানে জাপানের অনেক বিনিয়োগ রয়েছে।তিনি বলেন, বিএনপি ক্ষমতা থাকাকালে বাংলাদেশে জাপানের প্রচুর বিনিয়োগ হয়েছে। তারা আমাদের অবকাঠামো খাতে অনেক বিনিয়োগ করেছে। একদলীয় শাসনের পরে বিএনপি যে বাংলাদেশে মুক্ত বাজার অর্থনীতি চালু করেছে, তারপর থেকে জাপানের বিনিয়োগ দেশে সবচেয়ে বেশি হয়েছে। তারা দেখতে চাইবে সরকার পরিবর্তন হলে স্বাভাবিকভাবে তাদের বিনিয়োগ যেন অব্যাহত থাকে। এছাড়া বাংলাদেশের বর্তমান নির্বাচন ব্যবস্থা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে অন্যদের মতো সে দেশের রাষ্ট্রদূতও অবগত আছে। বাংলাদেশে কী হচ্ছে, আগামীতে কী হতে যাচ্ছে, তা বোঝার চেষ্টা করছেন।

জাপানের রাষ্ট্রদূতকে বিএনপির পক্ষ থেকে কী বলা হয়েছে জানতে চাইলে আমীর খসরু বলেন, তা বলা যাবে না। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, আইনের শাসন ও গণমাধ্যমের স্বাধীনতাসহ সবকিছু নিয়ে তারা অবগত আছেন। তারা জানতে আগ্রহী, আগামীতে কী হতে যাচ্ছে। আগামী নির্বাচন এবং বাংলাদেশ কোথায় যাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। নির্বাচনটা কেমন হবে এগুলো সবাই জানতে চেষ্টা করছে।

আরেক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, আমার তো মনে হয়, সমস্ত গণতান্ত্রিক দেশগুলো বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে ইতোমধ্যে তাদের সদিচ্ছা ব্যক্ত করেছে। সবাই চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। যুক্তরাষ্ট্রকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, তিনি কোথায় যাবেন কিংবা যাবেন না, এটা তার সিদ্ধান্ত। কিন্তু দেশের ১৭ কোটি মানুষ কোথায় যাবে সে সিদ্ধান্ত তো তিনি নিতে পারেন না।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo