সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০১ জুন ২০২৩, ১০:১৭ এএম

মোট পঠিত: ৩৩৬

গরম থাকবে আরো কয়েক দিন

Babul K.
গরম থাকবে আরো কয়েক দিন
জাতীয়

ডেইলি বাংলা টাইমস: বেশ কিছুদিন ধরেই দেশের তাপমাত্রা উপরের দিকে ওঠছে। প্রায় সারা দেশেই বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আরো কয়েক দিন এমন অবস্থা থাকতে পারে।

বৃহস্পতিবার আবহাওয়া অধিদফকরের বরাত দিয়ে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রাহমান বলেন, 'বাতাসের জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর অনুভূতি বৃদ্ধি পেতে পারে।'

বৃহস্পতিবার সকালে বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮২ শতাংশ। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, 'চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী জেলা এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও কয়েক দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।'

তিনি আরো বলেন, 'মৌসুমি বায়ু (বর্ষাকাল) বিস্তার লাভ করলে গরম কমতে শুরু করবে। নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে আগামী এক সপ্তাহের আগেই বর্ষার বৃষ্টি শুরু হবে।'

আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি মাসের প্রথমার্ধে সারা দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষাকাল) বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে। তাদের ধারণা, এ মাসেও বজ্রসহ বৃষ্টি, শিলাবৃষ্টি ও মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এছাড়া, বঙ্গোপসাগরে একটি বা দুটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।

এদিন পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।

সূত্র : ডয়চে ভেলে


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo