সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২২ মে ২০২৩, ০৫:৩৫ পিএম

মোট পঠিত: ৩৩৪

মহাকাশ স্টেশনে পৌঁছেছেন আরবের প্রথম নারী নভোচারী

Babul K.
মহাকাশ স্টেশনে পৌঁছেছেন আরবের প্রথম নারী নভোচারী
বিজ্ঞান ও প্রযুক্তি

ডেইলি বাংলা টাইমস: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছেন মহাকাশে যাওয়া আরবের প্রথম নারী নভোচারী রায়ানা বারনাভি। সৌদি আরবের এই নারী নভোচারী যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ সংস্থা অ্যাক্সিওম স্পেস’র দ্বিতীয় ব্যক্তিগত মিশনে অংশ নেওয়া দুই সৌদি নাগরিকের মধ্যে একজন।

গত রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্পেস সেন্টার থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে মিশনটির যাত্রা শুরু হয়। সোমবার (২২ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) কক্ষপথে ১০ দিন অবস্থানকালীন ৩৪ বছর বয়সী এই বায়োমেডিকেল বিজ্ঞানী স্টেম সেল এবং স্তন ক্যান্সার গবেষণা করার পরিকল্পনা করেছেন।

আর নিজের এই কাজের মাধ্যমে রায়ানা বারনাভি মধ্যপ্রাচ্যের সকল নারীকে অনুপ্রাণিত করবেন বলে আশা করছেন।

আইএসএস-এ পৌঁছানোর আগে মহাকাশে ধারণ করা একটি ভিডিওতে সৌদি এই নারী নভোচারী বলেন: ‘বিশ্বের সকল মানুষের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। আমি চাই তুমি বড় স্বপ্ন দেখো, নিজের ওপর বিশ্বাস রাখো এবং মানবতায় বিশ্বাস করো।’ অ্যাক্সিওম মিশন ২-এ রায়ানা বারনাভির সঙ্গে আরেক নভোচারী আলী আল-কারনিও রয়েছেন। এছাড়া তাদের সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের আরও দুই নভোচারী। তারা হলেন- কমান্ডার পেগি হুইটসন ও পাইলট জন শফনার। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এ চারজন প্রায় ১০ দিন থাকবেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo