সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৬ মার্চ ২০২৩, ০৯:৫৮ পিএম

মোট পঠিত: ৩২৯

চড়া সবজির বাজার

Babul K.
চড়া সবজির বাজার
ব্যবসা বানিজ্য

ডেইলি বাংলা টাইমস: রমজানের শুরু থেকেই চড়া সবজির দাম। এরমধ্যে রোজার প্রথমদিনে বেগুন, লেবু, শসার মতো ইফতারে প্রয়োজনীয় পদগুলোর দাম অস্বাভাবিক বেড়েছিল। গত তিনদিনের ব্যবধানে এগুলোর দাম কিছুটা কমলেও বাজারে অন্যান্য প্রায় সব সবজির দাম ঊর্ধ্বমুখী।


খোদ বিক্রেতারাই বলছেন, সবজির দাম শুধু বাড়ছেই। বাজারে ৬০ টাকার নিচে এখন কোনো সবজি নেই। এরমধ্যে অনেক পদের দাম ১০০ টাকা ছাড়িয়েছে।



সোমবার (২৭ মার্চ) রাজধানীর রামপুরা ও বাড্ডা এলাকার কাঁচাবাজার ঘুরে দেখা যায়, এখন সজিনা, বরবটি ও কচুর লতি বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা কেজি দরে। পটল, ভেন্ডি, ঝিঙা, চিচিঙ্গা, বেগুন, শসার দাম ৭০-৮০ টাকা, আর শিম, মুলা ও টমেটো প্রতিকেজি ৬০-৭০ টাকা।



সবচেয়ে কম দামের সবজি কোনটা জানতে চাইলে রামপুরা বাজারের বিক্রেতা আবদুল হানিফ বলেন, আলু আছে ২৫ টাকা আর পেঁপে ৪০ টাকা। এ বাদে ৬০ টাকার নিচে কোনো কিছুই নেই।


তিনি বলেন, রোজা শুরুর পর এখন বেগুন, শসা ও লেবুর দাম কিছুটা কমেছে। এছাড়া অন্য সবকিছু বাড়তি। রোজার প্রথম দিনে বেগুন ১০০ টাকা ছিল, শসা ৮০ টাকা। এখন কেজিপ্রতি এগুলোর দাম ২০ টাকা কম।



মাসুদ নামের মধ্যবাড্ডার এক সবজি বিক্রেতা বলেন, গ্রীষ্মের শুরুতে সাধারণত সবজির দাম এতটা বেশি কখনো থাকে না। এখন প্রতিদিনই পাইকারি বাজারে সবজির দাম ২-৪ টাকা করে বাড়ছে। আসলে বাজারে অন্যান্য সবকিছুর দাম বৃদ্ধির প্রভাব পড়েছে সবজির দামেও। ক্ষেত থেকে আর কম দামের সবজি বিক্রি করছেন না চাষিরা।


এদিকে বাজারে আরও কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। সাদা ব্রয়লার বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকা কেজি দরে।


মুরগি বিক্রেতা মিজানুর রহমান বলেন, কোম্পানিগুলো খামারে ব্রয়লারের দাম কমিয়ে নির্ধারণ করার পর প্রতিদিন মুরগির দাম কমছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo