সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২০ মার্চ ২০২৩, ০৪:৪৭ পিএম

মোট পঠিত: ৩৪৩

ক্রিমিয়ায় বিস্ফোরণ, রুশ ক্ষেপণাস্ত্রের বহর ধ্বংস

Babul K.
ক্রিমিয়ায় বিস্ফোরণ, রুশ ক্ষেপণাস্ত্রের বহর ধ্বংস
আন্তর্জাতিক

ডেইলি বাংলা টাইমস : উত্তর ক্রিমিয়ায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে রেলপথে পরিবহন করা রাশিয়ান ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।


তবে ঝানকোই শহরের রাশিয়া নিযুক্ত কর্মকর্তা বলেছেন, সেখানে ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।


বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ক্রিমিয়া বিস্ফোরণের ঘোষণা দিয়েছে ইউক্রেন। তবে বরাবরের মতো দেশটি স্পষ্টভাবে বলেনি যে, এই হামলাটি তারাই করেছেন। যদি তারা হামলা করে থাকে, তাহলে এটি হবে ক্রিমিয়ায় ইউক্রেনের একটি বিরল অভিযান।


২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে উপদ্বীপটি দখল করে নেয় রাশিয়া। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘[বিস্ফোরণ] রাশিয়াকে নিরস্ত্রীকরণের প্রক্রিয়া অব্যাহত রেখেছে এবং ইউক্রেনীয় ক্রিমিয়াকে দখলমুক্ত করার প্রক্রিয়া আরও এগিয়ে দিয়েছে। ’


কিয়েভ বলছে, বিস্ফোরণে ধ্বংস হয়ে যাওয়া ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার ব্ল্যাক সি নৌবহরে ব্যবহারের জন্য নেওয়া হচ্ছিল।


রাশিয়া নিযুক্ত কর্মকর্তা ইহোর আইভিন বলেছেন, এই ড্রোন হামলায় ৩৩ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।


তবে তিনি কোনো সামরিক লক্ষ্যবস্তু ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করেননি।


স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আইভিন আরও বলেছেন, হামলায় বেশ কয়েকটি ভবনে আগুন লেগেছে। এছাড়া পাওয়ার গ্রিড ক্ষতিগ্রস্ত হয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo