সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৬ মার্চ ২০২৩, ০৭:২৩ এএম

মোট পঠিত: ৩৫৬

ইমরানের বক্তব্য প্রচার করায় এআরওয়াই টিভি’র লাইসেন্স স্থগিত

Babul K.
ইমরানের বক্তব্য প্রচার করায় এআরওয়াই টিভি’র লাইসেন্স স্থগিত
মিডিয়া

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান ইমরান খানের বক্তব্য সম্প্রচারের অভিযোগে দেশটির অন্যতম টিভি চ্যানেল এআরওয়াই’র লাইসেন্স স্থগিত করা হয়েছে।

এর আগে দক্ষিণ এশিয়ার এই দেশটির সকল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে ইমরান খানের বক্তৃতা সম্প্রচার নিষিদ্ধ করে দেশটির মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ)।

প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বক্তৃতা সম্প্রচারের বিষয়ে রোববার রাতে নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘণ্টা পরই সাবেক প্রধানমন্ত্রীর বক্তৃতার ক্লিপ সম্প্রচারের জন্য এআরওয়াই নিউজের লাইসেন্স স্থগিত করে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।


পিইএমআরএ’র দাবি, চ্যানেলটি রাত ৯টার বুলেটিনে জামান পার্কে দেওয়া ইমরানের বক্তৃতার ক্লিপ সম্প্রচার করে।


দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সকল স্যাটেলাইট টিভি চ্যানেলে ইমরান খানের বক্তৃতা এবং প্রেস টক সম্প্রচার ও পুনঃপ্রচারের ওপর এটি তৃতীয় দফায় আরোপিত কোনও নিষেধাজ্ঞা। যদিও এই ধরনের প্রথম নিষেধাজ্ঞাটি ইসলামাবাদ হাইকোর্ট গত বছরের ৬ সেপ্টেম্বর বাতিল করেছিল এবং অন্যটি নিষেধাজ্ঞা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সরকারের পক্ষ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল।


সংবাদমাধ্যমটি বলছে, সর্বশেষ এই ‘নিষেধাজ্ঞার আদেশে’ পাকিস্তানের সকল লাইসেন্সধারী টিভি চ্যানেলকে তাদের নিজ নিজ চ্যানেলে ইমরান খানের বক্তৃতা/প্রেস টক (রেকর্ড করা বা লাইভ) সম্প্রচার/পুনঃসম্প্রচার করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে পিইএমআরএ।


আদেশে বলা হয়েছে, নির্দেশনা অমান্য করলে জনস্বার্থে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই পিইএমআরএ অধ্যাদেশ ২০০২ এর ধারা ৩০ এর অধীনে লাইসেন্স স্থগিত করবে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo