সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০১ পিএম

মোট পঠিত: ৩৪৯

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় বিএনপি: হানিফ

Babul K.
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় বিএনপি: হানিফ
জাতীয়

ডেইলি বাংলা টাইমস: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির মূল লক্ষ্য হচ্ছে নির্বাচন প্রশ্নবিদ্ধ করা। নির্বাচন ভণ্ডুল করা। কিন্তু তা দেশের মানুষ হতে দেবে না।

শনিবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ এসব কথা বলেন তিনি। বিএনপি-জামায়াতে সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এই শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।


মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির আর রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই। জনগণ থেকে তার বিছিন্ন হয়ে দুর্বল হয়ে গেছে। অতীত কর্মকাণ্ডের জন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জনগণ বিএনপিকে ভোট দেবে না। দেশের সব উন্নয়ন অগ্রগতি হয়েছে আওয়ামী লীগ সরকারের হাত ধরেই বিএনপিকে কি দেখে ভোট দেবে।


তিনি বলেন, বিএনপির মূল লক্ষ্য হচ্ছে নির্বাচন প্রশ্নবিদ্ধ করা। নির্বাচন ভণ্ডুল করা। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বিএনপি উঠে-পড়ে লেগেছে। কিন্তু দেশের মানুষ সেটা সফল হতে দেবে না। বিএনপির সব অপকর্মকে প্রতিহত করতে আওয়ামী লীগের নেতাকর্মী মাঠে আছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।এসময় শান্তি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াহ।



খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo